শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ১০:২৯
শিরোনাম :
মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি

ভোলায় পুলিশ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

কামরুজ্জামান শাহীন,ভোলা  ভোলা জেলা পুলিশের আয়োজনে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(১২ ফেব্রুয়ারী) ভোলা জেলা পুলিশ লাইন্স মাঠে এ ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে খেলা উপভোগ ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ভোলা জেলার সুযোগ্য পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।

এ সময় পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, জেলা পুলিশের আয়োজনে পূর্বে অনুষ্ঠিত ফুটবল, ভলিবল ও ব্যাডমিন্টন খেলার চেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে আজকের ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়েছে।

তিনি খেলোয়াড়দের উদ্দেশ্য করে বলেন, সাহসের সঙ্গে লড়ে যাও। বিপক্ষ দল এবং নিজ দলের খেলোয়াড়দের সম্মান দেখাতে হবে। সবাই জয়ী হবে না কিন্তু পরাজয় তোমাকে শিখাবে কীভাবে আবার মাথা তুলে দাঁড়াতে হয়, সাহসের সঙ্গে লড়াই চালিয়ে যেতে হবে। খেলোয়াড়সুলভ আচরন ও সু-শৃঙ্খলভাবে খেলা সম্পন্ন করায় তিনি খেলোয়াড়দেরকে ধন্যবাদ জানান।

জেলা পুলিশ ক্রিকেট টুর্নামেন্ট ২০২১ এর ফাইনাল ম্যাচে ‘বি’ দল ‘এ’ দলের বিপক্ষে ৩ উইকেটে বিজয়ী হন। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে ট্রফি তুলে দেন প্রধান অতিথি ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার

এ সময় আরো উপস্থিত ছিলেন,সিনিয়র সহকার পুলিশ সুপার(চরফ্যাসন সার্কেল) শেখ সাব্বির হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. ইয়ারুল আলম লিটন, ভোলা সদর মডেল থানা অফিসার ইনচার্জ মো. এনায়েত হোসেন,জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম, ডিআই ও-১ জেলা বিশেষ শাখা ভোলা, আরওআই রিজার্ভ অফিস, আরআই পুলিশ লাইন্স, ভোলা সহ জেলা পুলিশ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যগণ ও জেলা ক্রিড়া সংস্থার সদস্যবৃন্দ।

খেলা পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মহসিন আল ফারুক।