বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১০:৩১
শিরোনাম :
বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর

শপথ নিলেন ইসরাইলে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত

অনলাইন ডেস্ক  শপথ নিয়েছেন প্রথমবারের মতো ইসরাইলে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত মোহাম্মদ মাহমুদ আল-খাজা।

রোববার আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুম তাকে শপথ পড়ান। খবর জেরুজালেম পোস্ট ও খালিজ টাইমসের।

শপথ অনুষ্ঠানে শেখ মোহাম্মদ বিন রশিদ বলেন, সংযুক্ত আরব আমিরাত এবং ইসরাইলের মধ্যকার সম্পর্ক আরো গভীর করার জন্য আপনাকে কাজ করতে হবে।

আমিরাত ও ইসরাইলের মধ্যে শান্তি, সহবস্থান এবং ধৈর্য্যের সংস্কৃতি বৃদ্ধি করার জন্য এ কাজ করতে হবে।

ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক স্বাভাবিকীকরণের চুক্তির পর গত মাসে তেল আবিবে দূতাবাস প্রতিষ্ঠার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেয় আমিরাতের মন্ত্রিসভা।

এছাড়া গত মাসে আবুধাবিতে দূতাবাস খুলে সেখানে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতও নিয়োগ দিয়েছে ইসরাইল।

১৫ সেপ্টেম্বর গোটা মুসলিম বিশ্বকে পাশ কাটিয়ে ইহুদিবাদীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের আনুষ্ঠানিক চুক্তি করে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় এ দিন হোয়াইট হাউসে তিন দেশের মধ্যে এ সংক্রান্ত ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর হয়। ট্রাম্পের জামাতা ও সিনিয়র উপদেষ্টা কুশনারের মধ্যস্থতায় এ চুক্তি সম্পন্ন হয়।

এ চুক্তির মাধ্যমে তৃতীয় ও চতুর্থ আরব দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনে অঙ্গীকারবদ্ধ হয়।

এর আগে ১৯৭৯ সালে মিসর এবং ১৯৯৪ সালে জর্ডান ইসরাইলের সঙ্গে শান্তি চুক্তিতে স্বাক্ষর করেছিল।