শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৫২
শিরোনাম :
বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু

বরিশালে বিএনপির সমাবেশে দুই গ্রুপের হাতাহাতি,চেয়ার ভাংচুর

শামীম আহমেদ  সর্বশেষ ৬ সিটি করপোরেশন নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগে বরিশাল চলছে বিএনপির সমাবেশ। সমাবেশ ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বক্তব্য চলাকালে দলটির দুই গ্রুপের হাতাহাতি ঘটনা ঘটেছে। এ সময় দুই গ্রুপই চেয়ার ভাংচুর করে মঞ্চের দিকে এগিয়ে যায়।

চেয়ার ভাংচুর ও হট্টগোলে মুহূর্তের মধ্যে সমাবেশ ঘিরে আতঙ্ক বিরাজ করে। কর্মীরা চারিদিকে ছোটাছুটি করে চেয়ার। মঞ্চ থেকে বারবার শান্ত হতে বলেন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ও ইশরাক হোসেন। কয়েক মিনিটের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়। দৌঁড়ে পালানো বিএনপি সমর্থকরা আবারও সমাবেশস্থলে আসেন। পরক্ষণেই সমাবেশ স্বাভাবিকভাবে চলতে থাকে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় বরিশাল জিলা স্কুল মাঠে এ সমাবেশ শুরু হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ। বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র মজিবুর রহমান সারোয়ারের সভাপতিত্ব আরও উপস্থিত রয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের বিএনপি মনোনীত প্রার্থী দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. শাহাদাত হোসেন, রাজশাহী সিটি করপোরেশনের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, খুলনা সিটি করপোরেশনের প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রার্থী তাবিথ আউয়াল প্রমুখ।

সমাবেশের ১৮ ঘণ্টা আগে অনুমতি পেয়েছে বরিশাল বিএনপি। তবে তাদের দাবিকৃত স্থানে নয়। ঈদগাহ ময়দান বা সিটি করপোরেশেনের সামনে সমাবেশ করার অনুমতি চেয়েছিল বিএনপি। কিন্তু গতকাল রাতে তাদের শর্তসাপেক্ষে জিলা স্কুল মাঠে সমাবেশ করার অনুমতি প্রদান করে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। সমাবেশকে কেন্দ্র করে সমাবেশস্থলে অতিরিক্ত পুলিশ,জল কামান মোতায়েন করা হয়েছে।

গত ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে সমাবেশের কথা থাকলেও সেদিন ঢাকায় বিএনপির বিক্ষোভ সমাবেশ থাকায় চট্টগ্রামের সমাবেশ স্থগিত করা হয়। আজ ১৮ ফেব্রুয়ারি বরিশালে সমাবেশের মধ্যে দিয়ে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীদের ডাকা সমাবেশ শুরু হয়েছে। তাছাড়াও খুলনায় ২৭ ফেব্রুয়ারি, রাজশাহীতে ১ মার্চ, ঢাকা দক্ষিণে ৪ মার্চ ও উত্তরে ১৩ মার্চ সমাবেশ অনুষ্ঠিত হবে।