বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ ইং, দুপুর ১:০০
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

আল-আকসা নিয়ে ভিডিও গেম বানাল ফিলিস্তিন

অনলাইন ডেস্ক  জেরুজালেমে অবস্থিত মুসলিমদের তৃতীয় পবিত্রতম মসজিদ আল-আকসা নিয়ে ভিডিও গেম বানিয়েছে ফিলিস্তিনের একটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

গার্ডিয়ানস অব আল-আকসা নামে গেমটির দ্বিতীয় সংস্করণ চালু হচ্ছে এ সপ্তাহে। খবর আরব নিউজের।

গেমটির প্রথম ভার্সন অনলাইন থেকে দুই লাখেরও বেশি ইউজার ডাউনলোড করেছেন।

পবিত্র এ মসজিদটিতে ইসরাইলি বাধা উপেক্ষা করে মুসল্লিরা কীভাবে নামাজ পড়তে যান তা নিয়েই ভিডিও গেমটি তৈরি করা হয়েছে।

ফিলিস্তিনের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বুর্জ আল-লুকলুকের প্রধান মুনতাসির জানান, তার সংস্থার তৈরি এ ভিডিও গেমটির অর্ধেকেরও বেশি ডাউনলোড করেছেন তুরস্ক, ইউরোপ ও ইন্দোনেশিয়ার নেটিজেনরা।

তিনি বলেন, ভিডিও গেমটির জনপ্রিয়তার কথা চিন্তা করে বেশ কয়েকটি ভাষায় এটি তৈরি করা হচ্ছে।