মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:৪৪
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

হংকংয়ে নির্বাচনী ব্যবস্থায় সংস্কার আনছে চীন

অনলাইন ডেস্ক  হংকংয়ের দেশপ্রেমিকরা যাতে ক্ষমতায় থাকে এ জন্য নির্বাচনী ব্যবস্থায় সংস্কার আনার পরিকল্পনা করছে চীন।

চীনের শীর্ষস্থানীয় এক কর্মকর্তা বলেছেন, সংস্কারের মাধ্যমে চীনের অধীন অঞ্চল হংকংয়ের ওপর কড়াকড়ি ও নিয়ন্ত্রণের মাত্রা আরও বাড়ানো হচ্ছে। খবর সাউথ চায়না মর্নিং পোস্ট ও বিবিসির।

রাজধানী বেইজিংয়ে শুরু হওয়া চীনের সবচেয়ে বড় রাজনৈতিক ফোরাম ন্যাশনাল পিপলস কংগ্রেসে (এনপিসি) বৃহস্পতিবার হংকংয়ের নির্বাচনী সংস্কারবিষয়ক খসড়া সিদ্ধান্ত নিয়ে শুক্রবার আলোচনা হওয়ার কথা রয়েছে।

চীনে বছরের সবচেয়ে বড় আইনপ্রণেতা সম্মেলনটি সপ্তাহব্যাপী চলে। এই এনপিসি সম্মেলনে জাতীয় আন্তর্জাতিক সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে থাকে চীন।

এনপিসির একজন মুখপাত্র ঝ্যাং ইয়েসুই বৃহস্পতিবার বলেন, সংস্কারের মধ্যে হংকংয়ের শাসনপদ্ধতির উন্নয়নে সাংবিধানিক ক্ষমতা থাকছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হংকংয়ের নেতা নির্বাচন কমিটির সদস্য সংখ্যা এক হাজার ২০০ জন থেকে দেড় হাজার এবং শহরটির আইনপ্রণেতা সংখ্যা ৭০ জন থেকে বাড়িয়ে ৯০ জন করা হতে পারে।

হংকংয়ের পার্লামেন্ট নির্বাচনও ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত পেছানো হতে পারে বলে চীনের গণমাধ্যমগুলো জানিয়েছে।