বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং, রাত ৮:৪৫
শিরোনাম :
মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

দিল্লিবাসী২০০ ইউনিট পর্যন্ত ফ্রি বিদ্যুৎ পাবেন:মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

অনলাইন ডেস্ক: বিদ্যুৎ খরচ ২০০ ইউনিটের মধ্যে থাকলে তার বিল দিতে হবে না দিল্লিবাসীকে। আর যদি সেটি ২০১ ইউনিট থেকে ৪০০ ইউনিট হয় তাহলে বিল অর্ধেক দিতে হবে। বাকি অর্ধেক বিলের টাকা ভতুর্কি দেবে দিল্লি সরকার। এমনটাই ঘোষণা দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

মুখ্যমন্ত্রী বলেন,দেশে এখন সবচেয়ে সস্তায় বিদ্যুতের সেবা মিলবে দিল্লিতেই। সাধারণ মানুষের জন্য এটা ঐতিহাসিক পদক্ষেপ। আর এটি বৃহস্পতিবার থেকেই কার্যকর হবে বলে জানা গেছে।

এ ছাড়া বিদ্যুতের বিল যাদের মাসে ২০০ ইউনিটের বেশি হয় না,তাদের জন্য চালু করা হয়েছে ফ্রি লাইফলাইন ইলেকট্রিসিটি’প্রকল্প।এ প্রকল্পের আওতায় যারা থাকবেন,তাদের বাড়িতে কোনো দিনই বিদ্যুতের বিল পাঠানো হবে না।

অরবিন্দ কেজরিওয়াল বলেন, ভিআইপি এবং বড় বড় রাজনীতিবিদরা যদি বিনামূল্যে বিদ্যুৎ পান তা নিয়ে কেউ কোনো কথা বলেন না। তাহলে সাধারণ মানুষ কেন বঞ্চিত থাকবে- এমন প্রশ্ন রাখেন তিনি।