মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং, সকাল ১১:৪৬
শিরোনাম :
সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক

শশীভূষণে অবৈধ ইটভাটা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত

ভোলা প্রতিনিধি  ফসলী জমি ও বিভিন্ন বাড়ী সংলগ্ন কাগজপত্র বিহীন পরিবেশ নষ্ট করে অবৈধ ভাবে গড়ে ওঠা ভোলার চরফ্যাসনের শশীভূষনে ৩টি ইটভাটা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

মঙ্গলবার(৯মার্চ) উপজেলার শশীভূষণ থানার চর কলমী ও রসুলপুর ইউনিয়নের করিমপুর এলাকায় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদিকুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

গুড়িয়ে দেওয়া ইটভাটা তিনটি হলো-চরকলমী ইউনিয়নের বকসি ঘাট সংলগ্ন আবুল হোসেন ফরাজীর মালিকানাধীন ফরাজী ব্রিকস, চরকলমী ইউনিয়নের চৌমুহনী এলাকায় জয়নালের মালিকানাধীন রিফাত ব্রিকস ও রসুলপুর ইউনিয়নের করিমপুর এলাকায় রাসেল পন্ডিতের মালিকানাধীন মাওয়া ব্রিকস।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল মালেক জানান, ইট ভাটাগুলোর কোন বৈধ কাগজপত্র নেই। তারপরে ফসলী জমি ও বিভিন্ন বাড়ি সংলগ্ন অবৈধভাবে ইটভাটাগুলো গড়ে উঠছে। কয়লার পরিবর্তে গাছ দিয়ে ইট পোড়ানো এবং ড্রাম চিমনি ব্যবহার করে পরিবেশ নষ্ট করায় ইটভাটাগুলো ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, এসব অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, র‌্যাব-৮, পুলিশ, ফায়ার সার্ভিস কর্মী ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।
স্থানীয় বাসিন্দারা জানান, ইটভাটা গুলো থাকায় কয়েক বছর যাবৎ ক্ষেতের ফসল গাছের ফল হয়না। তাদের গাছের পাতাসহ ইটের কালো ধোয়ায় বাড়ী ঘরে থাকতে কষ্ট হয়। তাই ব্রিকস গুলো ভেঙ্গে গুড়িয়ে দেওয়ায় তারা খুশি।