মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং, দুপুর ১২:৫০
শিরোনাম :
সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক

বঙ্গবন্ধুর ভাষন হচ্ছে বাঙ্গালী জাতির মুক্তির সনদ:ডিসি জাকির হোসেন মজুমদার

নিজস্ব প্রতিবেদক  বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ জাকির হোসেন মজুমদার বলেছেন,বাঙ্গালী জাতির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ হচ্ছে বাঙ্গালী জাতির মুক্তির সনদ।বঙ্গবন্ধুর ভাষন সমগ্র বাঙ্গালী জাতিকে মহান মুক্তিযুদ্ধে ঐক্যবদ্ধ করেছিল এবং মুক্তির মন্ত্রে উজ্জীবিত করেছিল। মুক্তিযুদ্ধ চলাকালীন মুক্তিযোদ্ধাদের শক্তি ও সাহস যুগিয়েছিল। বঙ্গবন্ধুর সেদিনের সেই ভাষণ শুধু বাংলার নয়, পৃথিবী জুড়ে মানবমুক্তির আন্দোলনের ইতিহাসে এক যুগান্তকারী উদাহরণ।

রবিবার(৭ মার্চ) দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আয়োজিত আনন্দ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেছেন।

এ সময় তিনি আরও বলেন,বঙ্গবন্ধুর ভাষণ শুধু রাজনৈতিক দলিলই নয়,বাঙ্গালী জাতির সাংস্কৃতিক পরিচয় ধারন করে।তাই বঙ্গবন্ধুকে রাজনৈতিক কবি বলা হয়। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণকে ২০১৭ সালের ৩০ অক্টোবর বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক বিষয়ক সংস্থা ইউনেস্কো।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর এ ভাষণ ইউনেস্কোর মেমোরি অব দি ওয়ার্ল্ড রেজিস্টারে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে, যা সারা পৃথিবীর মুক্তিকামী মানুষের প্রেরণার উৎস হয়ে থাকবে।

ডিসি জাকির হোসেন মজুমদার বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে দেশ আজ সফল ভাবে এগিয়ে যাচ্ছে।তিনি বাঙ্গালী জাতিকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাড়াতে, বাঙ্গালী জাতিকে অর্থনৈতিক মুক্তি দিতে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন।যার কারনে মহামারি করোনার সময় সারা পৃথীবী যখন বিপর্যস্ত সে সময়েও প্রধানমন্ত্রীর নের্তৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন সাধিত হয়েছে। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তি জাতির জন্য এক মাহেন্দ্রক্ষণ ও দুর্দান্ত এক অর্জন। গত ২৬ ফেব্রুয়ারি (শুক্রবার) বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশ হিসেবে চুড়ান্ত সুপারিশের ঘোষনা দেয় জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (ইউএন সিডিপি)। স্বাধীনতার ৫০ বছর পুর্তি এবং জাতির পিতার জন্মশতবার্ষিকিতে বাংলাদেশের এ অর্জন এক ঐতিহাসিক মাইলফলক।

এ সময় জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ প্রচার করা হয় এর পরে মাননীয় প্রধান মন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয় মহোদয় কর্তৃক আন্তর্জাতিক ম্যাগাজিন নিউজউইকে প্রকাশিত A Surprise Digital Leader in Asia এর বাংলা অনুবাদ অনুষ্ঠানে পড়ে শোনানো হয় এবং জাতিসংঘ মহাসচিব কর্তৃক বাংলাদেশের স্বল্পোন্নত দেশের তালিকা হতে উন্নয়নশীল মর্যাদা অর্জন বিষয়ক অভিনন্দন বার্তার ভিডিও ক্লিপ অনুষ্ঠানে সম্প্রচার করা হয়, সব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন,উপ-পুলিশ কমিশনার গোয়েন্দা শাখা মোঃ মনজুর রহমান,এয়ারপোর্ট থানার সহকারী কমিশনার নাসরিন জাহান,ট্রাফিক পুলিশের সহকারী কমিশনার মোঃ রবিউল ইসলাম শামীম,এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ এস এম জাহিদ বিন আলম সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নের্তৃবৃন্দ।