মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ ইং, রাত ১০:৫৩
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

শি জিন পিংয়ের মুখে বঙ্গবন্ধুর ‘সোনার বাংলা’

ডেস্ক রিপোর্ট  মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর ১০দিনের অনুষ্ঠানমালার পর্দা উঠলো। বুধবার (১৭ মার্চ) বিকেলে শুভেচ্ছা বার্তা পাঠিয়ে শুভেচ্ছা জানান চীনের রাষ্ট্রপতি শি জিন পিং।

ভিডিও বার্তায় তিনি বাংলাদেশের সাথে চীনের বন্ধুত্ব পূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। এবং বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখার আশা প্রকাশ করে বলেন, ৫০ বছর আগে এ দেশের সাধারণ জনগণ তাদের জীবন দিয়ে বাংলাদেশ কে স্বাধীন করেন। বাঙালিকে মুক্তিসংগ্রামে উদ্বুদ্ধ করে দিয়ে গেছেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশ শেখ মুজিবুর রহমান শুধু একটি নাম নয়, একটি ইতিহাস। বাংলাদেশের লাল-সবুজ পতাকা বঙ্গবন্ধুরই অবদান।

তিনি আরও বলেন, চীনের রাজধানী বেইজিংয়ে ১৯৫২ সালের ২ থেকে ১২ অক্টোবর এশিয়া অ্যান্ড প্যাসিফিক রিম পিস কনফারেন্স বা শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়। এছাড়াও বঙ্গবন্ধু চীনে গিয়েছিলেন ১৯৫৭ সালে। সেবারের সেই ভ্রমণ অবশ্য ছিল পাকিস্তান সংসদীয় দলের নেতা হিসেবে।

তার ভিডিও বার্তার শেষ বার্তায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্যের কথা উল্লেখ করে বলেন, তার শাসনামলে নামগ্লাদেশের জিডিপি শতকরা ৬ ভাগ বৃদ্ধি হয়েছে। এবং দিন দিন চীন এবং বাংলাদেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে হলে আশা করেন তিনি।

মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বুধবার (১৭ মার্চ) বিকেল সাড়ে ৪টায় জাতীয় প্যারেড গ্রাউন্ডে শিশুদের কণ্ঠে জাতীয় সংগীতের পরিবেশনার মধ্য দিয়ে পর্দা উঠে ১০দিনের অনুষ্ঠানমালার। আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসবেন পাঁচ দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। তবে বুধবারের অনুষ্ঠানে যোগ দিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহ, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মূলত ১০ দিনের এ অনুষ্ঠান উদযাপিত হবে মুজিব চিরন্তন থিমের ওপরে। প্রতিদিন আলাদা আলাদা থিমে পরিবেশিত হবে বিভিন্ন অনুষ্ঠানমালা। সাংস্কৃতিক আয়োজন থাকছে ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া, জাপান, ভারতসহ বিভিন্ন দেশের শিল্পীদের অংশগ্রহণে নানা আয়োজন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। আয়োজিত অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন আয়োজক কমিটির নীতিনির্ধারক আসাদুজ্জামান নূর। অনুষ্ঠান শুরুতে শত শিশুর কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে রবীন্দ্র সংগীত এবং নজরুল সংগীত পরিবেশন করে শিশুরা।