রবিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং, রাত ৩:৫৭
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

ডিএমপির ৪ ডিসি-এসি বদলি

ডেস্ক রিপোর্ট  ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার (ডিসি) পদমর্যাদার ও সহকারী কমিশনার (এসি) পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।

ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত বৃহস্পতিবার এক অফিস আদেশে এই বদলি ও পদায়ন করা হয়।

আদেশে ডিএমপির ডিসি মোহাম্মদ মইনুল হাসানকে ট্রাফিক মতিঝিল বিভাগের ডিসি ও ট্রাফিক মতিঝিল বিভাগের ডিসি ওয়াহিদুল ইসলামকে গোয়েন্দা (ডিবি) তেজগাঁও বিভাগের ডিসি হিসেবে পদায়ন করা হয়েছে। আর এসি মো. মাহিন ফরাজীকে ডিবি ওয়ারী বিভাগের এসি ও উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের এসি জয়ীতা দাসকে লজিস্টিকস বিভাগের এসি হিসেবে বদলি করা হয়েছে।