রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং, সকাল ৭:০২
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

পটুয়াখালীতে জলবায়ু পরিবর্তনের ন্যায্যতার দাবিতে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক কর্মসূচী পালিত

ডেস্ক রিপোর্ট  বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে পৃথিবীকে রক্ষার আহ্বান জানিয়ে জলবায়ু পরিবর্তনের ন্যায্যতার দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন পালিত হয়েছে।

শুক্রবার (১৯ মার্চ) বিকালে জৈনকাঠী মাধ্যমিক বিদ্যালয় মাঠে Youth Net স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বয়ে গঠিত গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক কর্মসূচী পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বে প্রতিনিয়ত যেমন অক্সিজেন কমছে তেমনি হুমকির মুখে পড়ছে পুরো বিশ্ব। উন্নত রাষ্ট্রগুলোকে কার্বন নিঃসরণের পরিমাণ শুন্যের কোটায় আনা এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোকে অভিযোজন প্রক্রিয়ার আওতায় ঋণ না দিয়ে ক্ষতিপূরণ দেয়ার দাবি জানান তারা।

এ সময় সংগঠনের সমন্বয়কারী মোঃ জিয়াউল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন,জৈনকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফোরকান তালুকদার,জৈনকাঠী ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সেক্রেটারী ও পল্লীচিকিৎসক আবদুল জব্বার সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তৃতা রাখেন।