মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:১৭
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

বাংলাদেশসহ ৪ দেশের নারীদের বিয়ে করতে পারবে না সৌদি পুরুষরা

অনলাইন ডেস্ক  সৌদি আরবের পুরুষ নাগরিকদের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির সরকার। পাকিস্তান, বাংলাদেশ, চাঁদ ও মিয়ানমার এই চার দেশের নারীদের বিয়ে করতে পারবে না তারা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, সৌদি আরব সরকার দেশের পুরুষদের অন্য দেশের নারী বিয়ে করার প্রবণতা নিরুৎসাহিত করতে চাইছে। সেই অনুযায়ী গতকাল শুক্রবার (১৯ মার্চ) এক সরকারি আদেশে এই নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। নিষেধাজ্ঞার পাশাপাশি ওই আদেশে বিদেশি নারীদের বিয়ে করার ক্ষেত্রে কিছু নিয়ম-নীতিও বেঁধে দেওয়া হয়েছে।

এ বিষয়ে মক্কা পুলিশের পরিচালক মেজর জেনারেল আসাফ আল কুরায়শি জানান, যদি কোনো সৌদি পুরুষ বিদেশি কোনো নারীকে বিয়ে করতে চান, সেক্ষেত্রে প্রথমে তাকে বিয়ের অনুমতি চেয়ে সরকারের কাছে আবেদন করতে হবে। আবেদনকারী পুরুষ যদি ডিভোর্সি হন, সেক্ষেত্রে বিবাহ বিচ্ছেদের ছয় মাস পার হওয়ার আগ পর্যন্ত তিনি আবেদন করতে পারবেন না।

তিনি আরও জানান, আবেদনকারীর বয়স অবশ্যই পঁচিশের ঊর্ধ্বে হতে হবে এবং আবেদনপত্রে তিনি এলাকার বাসিন্দা, সেখানকার মেয়রের স্বাক্ষর অবশ্যই থাকতে হবে। পাশপাশি আবেদনপত্রের সঙ্গে নিজের পরিচয়পত্রের কপিসহ পরিবারের সদস্যদের পরিচয়পত্রের কপিও সংযুক্ত করতে হবে।

সৌদি পুরুষদের দ্বিতীয় বিয়ের ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হয়েছে ওই আদেশে। আসাফ আল কুরায়শি বলেন, ‘আদেশে বলা হয়েছে, কোনো পুরুষ যদি দ্বিতীয় বিয়ে করতে চান, সেক্ষেত্রে আবেদনপত্রে অবশ্যই এই তথ্য উল্লেখ করতে হবে—বর্তমানে তিনি যে স্ত্রীর সঙ্গে বসবাস করছেন, তিনি অক্ষম কিংবা দীর্ঘদিন ধরে অসুস্থ অথবা বন্ধ্যা; এবং অবশ্যই হাসপাতাল সনদের কপি আবেদনপত্রে সংযুক্ত থাকতে হবে।’