শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৪২
শিরোনাম :
বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু

কুষ্টিয়ায় এসপি খাইরুল আলমের নেতৃত্বে করোনা প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও মাস্ক বিতরণ

নিজস্ব প্রতিবেদক  “মাস্ক পড়ার অভ্যেস, কোভিড মুক্ত বাংলাদেশ”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় কুষ্টিয়ার এসপি খাইরুল আলমের নেতৃত্বে করোনা প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও মাস্ক বিতরণ করা হয়েছে।

রবিবার(২১ মার্চ) সকাল সাড়ে ১০ টায় কুষ্টিয়া কোতয়ালী মডেল থানাধীন পুলিশ লাইন্স,মঙ্গলবাড়ীয়া, চৌড়হাস ও বড় বাজার এলাকা সহ মোট চারটি স্পটের বিভিন্ন বিটে এ প্রচারনা চালানো হয়।

এ সময় কুষ্টিয়া জেলার এসপি মোঃ খাইরুল আলম বলেন,”মাস্ক পড়ার অভ্যেস, কোভিড মুক্ত বাংলাদেশ” বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক পড়ার বিকল্প নেই।কারন কোন ব্যাক্তি করোনায় আক্রান্ত হলেও মাস্ক পরিধান করলে সেটা অন্য কোন সুস্থব্যাক্তির দেহে ছড়াবেনা।সুতরাং মসজিদ,মন্দির শপিং মল, দোকানে ক্রেতা বিক্রেতা ও বিভিন্ন সেবা মুলক প্রতিষ্ঠানে সেবা দাতা এবং সেবা গ্রহীতাকে মাস্ক ব্যাবহার করতে হবে।মাস্ক পরাকে একটি সামাজিক আন্দোলনে পরিনত করতে হবে।তাহলেই আমরা করোনাকে কমিয়ে সহনশীল মাত্রায় রেখে আমাদের জীবন যাত্রাকে পরিচালিত করতে পারবো।

এ সময় তিনি আরও বলেন, দেশে মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে।এ সময় আমাদের সবাইকে নিজেদের স্বাস্থ্যের প্রতি বিশেষ ভাবে নজর রাখতে হবে যাতে আমরা অসচেতনতার কারনে কেউ করোনায় আক্রান্ত না হই।এ মহামারীর হাত থেকে আমাদের নিজেদের রক্ষা করার পাশাপাশি পরিবারের সদস্যদের প্রতিও বিশেষ দৃষ্টি রাখতে হবে।তাই সবাই স্বাস্থবিধি মেনে দৈনন্দিন কর্মকান্ড পরিচালনা করুন।

এর আগে এক বর্নাঢ্য র‍্যালি, জনসাধারনের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন,কুষ্টিয়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ রাজনৈতিক এবং স্থানীয় সুশীল সমাজের নের্তৃবৃন্দ।

এছাড়াও কুষ্টিয়া জেলার সাত থানা এলাকায় একযোগে করোনা প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচারনা ও মাস্ক বিতরণ করা হয়েছে।