সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:১৬
শিরোনাম :
দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল

নিলামে ২৯ লাখ ডলারে বিক্রি হলো বিশ্বের প্রথম টুইট

অনলাইন ডেস্ক  দেড় দশক আগে চালু হয়েছিল টুইটার। ২০০৬ সালের ৬ মার্চ প্রথম টুইটটি করেছিলেন টুইটারের সিইও জ্যাক ডোরসি।

বিশ্বের প্রথম টুইটটি নিলামে বিক্রি হয়েছে ২৯ লাখ ডলারে। ওই অর্থ দাতব্য প্রতিষ্ঠানে দান করবেন বলে জানিয়েছেন ডোরসি।খবর রয়টার্সের।

ওই টুইটটি কিনেছেন সিনা স্টাভি নামে এক ব্যক্তি। তিনি ব্রিজ ওরাকেল নামে একটি কোম্পানির সিইও।

প্রথম টুইটে টুইটারের সিইও লিখেছিলেন— ‘just setting up my twttr’। ভ্যালুয়েবেলস নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে নিলাম করার সিদ্ধান্ত নেন ডোরসি।

ভ্যালুয়েবেলসের পক্ষ থেকে জানানো হয়েছে— এই টুইটটি খুবই মূল্যবান; কারণ এটিতে রয়েছে যিনি এটি করেছিলেন তার স্বাক্ষর।

আফ্রিকায় করোনায় আক্রান্তদের চিকিৎসায় নিলামের এ অর্থ ব্যয় করবেন বলে জানিয়েছেন টুইটারের সিইও জ্যাক ডোরসি।