বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:০০
শিরোনাম :
সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

টাইগারদের গলার কাঁটা ল্যাথামের সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক  নিশামকে ৩০ রানে ফেরাতে সক্ষম হলেও ল্যাথামকে কিছুতেই দমাতে পারছে না টাইগাররা। এক ল্যাথামই ম্যাচটা করে নিচ্ছে। তামিমদের গলার কাঁটা ল্যাথাম ইতোমধ্যে সেঞ্চুরি করে নিয়েছেন।

ক্রাস্টইচার্চে কিউইরা জয় থেকে দূরে মাত্র ১৭ রান। বল বাকি ২০ টি। এখন নাটকীয় না ঘটলে দ্বিতীয় ম্যাচও নিউজিল্যান্ডের দখলে যাবে।

৪৬ তম ওভারে নিশামকে ক্যাচ আউট করেন মোস্তাফিজ। এর পরের ওভারেই সেঞ্চুরি তুলে দেন ল্যাথাম।

এর আগে শতকের পথে হাঁটছিলেন ওয়ানডাউনে নামা ডেভন কনওয়ে। কিন্তু শেষ পর্যন্ত সেঞ্চুরি থেকে বঞ্চিত হয়েছেন এ উইকেটরক্ষক ব্যাটসম্যান। ডেভনকে (৭২) রান আউট করে টাইগার শিবিরে কিছুটা হলেও স্বস্তি ফিরিয়ে আনেন তামিম ইকবাল।

মেহেদি হাসান ও মোস্তাফিজ দুটি করে উইকেট নিয়েছেন।

এর আগে ক্রাইস্টচার্চের হাগলি ওভালে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ২৭১ রানের লড়াকু পুঁজি গড়ে অতিথি বাংলাদেশ।