শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:২০
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

মাদ্রাসার প্রধান শিক্ষকদের বেতন বাড়ছে

ডেস্ক রিপোর্ট  দেশের সব ইবতেদায়ি মাদ্রাসার প্রধান শিক্ষকরা সংশোধিত এমপিও নীতিমালা অনুসারে ১১তম গ্রেডে বেতন পাবেন। আগামী এপ্রিল মাস থেকে এ বিষয়ে অনলাইনে আবেদন গ্রহণের পরিকল্পনা করেছে মাদ্রাসা শিক্ষা অধিদফতর।

মঙ্গলবার (২৩ মার্চ) মাদ্রাসা শিক্ষা অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে। ইতোমধ্যে মাদ্রাসা শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন দেয়ার নির্দেশনাও দেয়া হয়েছে।

জানা গেছে, ইবতেদায়ি মাদ্রাসার প্রধান শিক্ষকরা সংশোধিত এমপিও নীতিমালা অনুসারে বর্ধিত গ্রেডে বেতন সুবিধা ভোগ করতে পারছেন না। সংশোধিত নীতিমালায় ১১তম গ্রেডে বেতন পাওয়ার কথা থাকলেও তারা ১৫তম গ্রেডে বেতন পাচ্ছেন।

জানা গেছে, মাদ্রাসার প্রধান শিক্ষকরা সংশোধিত এমপিও নীতিমালা অনুসারে বর্ধিত গ্রেডে বেতন পাচ্ছেন না। সংশোধিত নীতিমালায় ১১তম গ্রেডে বেতনের কথা বলা হলেও ১৫ গ্রেডে বেতন পাচ্ছেন তারা। যদিও আড়াই বছর আগে জারি হওয়া এমপিও নীতিমালায় তাদের ১১তম গ্রেডে বেতন দেয়ার নির্দেশনা দেয়া হয়।

নীতিমালা অনুসারে, শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন দেয়ার আদেশ জারি হয় এক বছর আগে। তারপরও সেই আদেশ বাস্তবায়ন হয়নি। পরে মাদ্রাসার এমপিও নীতিমালা সংশোধন করে গত বছরের ২৩ নভেম্বর মাদ্রাসার সংশোধিত এমপিও নীতিমালা জারি করে শিক্ষা মন্ত্রণালয়।

সংশোধিত এমপিও নীতিমালা জারি করার পরেও মাদ্রাসার প্রধান শিক্ষকদের বেতন প্রদানে জটিলতা থেকেই যাচ্ছিল। এ কারণে ফের গত ২৪ ফেব্রুয়ারি ১১তম গ্রেডে বেতন দিতে আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।

ওই আদেশে বলা হয়, মাদ্রাসার ইবতেদায়ি প্রধানদের ১৫ গ্রেডের পরিবর্তে ১১ গ্রেডে এমপিও দেয়ার বিষয়ে মাদ্রাসার সংশোধিত এমপিও নীতিমালা অনুসারে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।