সোমবার, ১১ই মে, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৫৯
শিরোনাম :
বরিশালে পার্টনারস ফর প্রসপারিটি প্রোগ্রামের আওতায় স্থানীয় সংগঠনের মাঝে চেক হস্তান্তর চার সপ্তাহের মধ‍্যে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: বরিশালে স্বাস্থ্যমন্ত্রী শিক্ষায় বিনিয়োগ করুন, জীবন বদলে দিন গ্লোবাল অ্যাকশন সপ্তাহে আলোচনা সভা ইউরেনিয়াম দখল না করা পর্যন্ত ইরান যুদ্ধ শেষ হবে না: নেতানিয়াহু পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি গর্ভের সন্তান ছেলে না মেয়ে, তা আর প্রকাশ করা যাবে না নারীর সাথে সময় কাটাতে যৌনউত্তেজক সিরাপ সেবন, দুই সন্তানের জনকের মৃত্যু! বিদেশী নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানী,২ টিকটকার গ্রেপ্তার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত

ফেসবুক লাইভে এসে কাদের মির্জার আত্মহত্যার হুমকি

ডেস্ক রিপোর্ট  ফেসবুক লাইভে এসে আত্মহত্যার হুমকি দিয়েছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আবদুল কাদের মির্জা।

মঙ্গলবার ( ২৩ মার্চ) বেলা ১১টায় বসুরহাট পৌরসভায় তার নিজ কার্যালয়ে বসে ব্যক্তিগত ফেসবুক আইডিতে লাইভে আসেন তিনি।

সেসময় আবদুল কাদের মির্জা বলেন, ‘এখনও এখানে পুলিশি তান্ডব চলছে। আইন-শৃঙ্খলা বাহিনী দিয়ে আমাকে চারদিকে ঘেরাও করে রাখা হয়েছে। আমি বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি, গত সংসদ নির্বাচনে যেভাবে সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রধান হুসেইন মুহম্মদ এরশাদকে রাতের অন্ধকারে তার বাসা থেকে জোর করে তুলে নিয়ে সিএমএইচ-এ অসুস্থ বলে ভর্তি করা হয়েছিল। আমার বিষয়েও সে ধরনের একটা ষড়যন্ত্র চলছে। এটা অত্যন্ত দুঃখজনক।’

আমি দেশবাসী ও জনগণকে জানাচ্ছি এ ধরনের ঘটনা ঘটলে আমি সাথে সাথেই আত্মহত্যা করবো। এটা করছেন আমার ভাই ওবায়দুল কাদের তার স্ত্রীর প্ররোচনায়। আমি কোনো অপশক্তির কাছে মাথা নত করবো না। মেরে ফেলবেন, জেলে দেবেন, লাঞ্ছিত করবেন, আর কি বাকী আছে।’ তিনি আরও বলেন, ‘সত্যবচনের পর অনেকেই আমার কাছ থেকে দূরে সরে গেছে। সব শিয়ালের এক ডাক। ঢাকা থেকে এখান পর্যন্ত (কোম্পানীগঞ্জ) একই অবস্থা।

বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধুর কৌসুলি, ৭২-এ সংবিধান রচনায় ড. কামালের সহযোগী ছিলেন। এ মহান নেতার মৃত্যুতে আমি নাগরিক শোক সভার আয়োজন করেছিলাম। প্রশাসন তা বন্ধ করে দিয়েছিল।’