সোমবার, ১১ই মে, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৪৮
শিরোনাম :
চার সপ্তাহের মধ‍্যে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: বরিশালে স্বাস্থ্যমন্ত্রী শিক্ষায় বিনিয়োগ করুন, জীবন বদলে দিন গ্লোবাল অ্যাকশন সপ্তাহে আলোচনা সভা ইউরেনিয়াম দখল না করা পর্যন্ত ইরান যুদ্ধ শেষ হবে না: নেতানিয়াহু পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি গর্ভের সন্তান ছেলে না মেয়ে, তা আর প্রকাশ করা যাবে না নারীর সাথে সময় কাটাতে যৌনউত্তেজক সিরাপ সেবন, দুই সন্তানের জনকের মৃত্যু! বিদেশী নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানী,২ টিকটকার গ্রেপ্তার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪৩ রোগী

উপকূলের মানুষের স্বপ্ন পূরণ হতে চলেছে, জুলাইয়ে খুলে দেওয়া হবে পায়রা সেতু

ডেস্ক রিপোর্ট  পটুয়াখালী জেলার দুমকিতে দেশের দ্বিতীয় বৃহত্তম ফোরলেনের পায়রা সেতুতে যানবাহন চলাচলের টোল নির্ধারণ করা হয়েছে। আনুষঙ্গিক অন্যান্য নির্মাণ কাজ সম্পন্ন করে চলতি ২০২১ সালের ৩০ জুলাইয়ের মধ্যে সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

গত ১৮ মার্চ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের (টোল অধিশাখা) উপসচিব ফাহমিদা হক খান স্বাক্ষরিত এক গেজেটে এমন তথ্য প্রকাশ করা হয়।

এদিকে দুইটি অ্যাবাটমেন্ট ও ৩১টি পিয়ারের সেতুটির প্রায় ৯৫ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে দু’পরের স্প্যানের জোড়া মিলে স্বপ্নের সেতুটি এখন দৃশ্যমান।

প্রকাশিত গেজেট সূত্রে জানা যায়, পায়রা সেতুতে ট্রেইলার ৯৪০ টাকা, হেভি ট্রাক ৭৫০, মিডিয়াম ট্রাক ৩৭৫, বড় বাস ৩৪০, মিনি ট্রাক ২৮০ টাকা, কৃষিকাজে ব্যবহৃত যান ২২৫, মিনিবাস-কোস্টার ১৯০, মাইক্রোবাস ১৫০, ফোর হুইলচালিত যানবাহন ১৫০, সেডান কার ৯৫, ৩-৪ চাকার যান ৪০ টাকা, মোটরসাইকেল ২০, রিকশা, ভ্যান, সাইকেল, ঠেলাগাড়ি ১০ টাকা টোল নির্ধারণ করা হয়েছে।

পায়রা সেতুর প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. আবদুল হালিম জানান, বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের ৩৯ কিলোমিটারে পায়রা নদীর ওপর ‘লেবুখালী সেতু’ নির্মাণের মধ্য দিয়ে উপকূলের ৫০ লাখ মানুষের স্বপ্ন পূরণ হতে চলেছে।

ইতোমধ্যে ৩১টি পিয়ারের সেতুটির দুই পাড়ের স্প্যানের জোড়া মিলে সম্পূর্ণ সেতুটি এখন দৃশ্যমান হয়েছে। দ্রুত বাকি কাজ সম্পন্ন করে চলতি ২০২১ সালের ৩০ জুলাইয়ের মধ্যে যান চলাচলের জন্য খুলে দেওয়ার কথা রয়েছে।

সেতুটি যান চলাচলে উন্মুক্ত হলে পটুয়াখালী-বরগুনা জেলাসহ উপকূলীয় অঞ্চলের যোগাযোগব্যবস্থায় অভূতপূর্ব উন্নয়ন সাধিত হবে।