রবিবার, ১০ই মে, ২০২৬ ইং, রাত ১১:০৬
শিরোনাম :
নারীর সাথে সময় কাটাতে যৌনউত্তেজক সিরাপ সেবন, দুই সন্তানের জনকের মৃত্যু! বিদেশী নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানী,২ টিকটকার গ্রেপ্তার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪৩ রোগী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের

বরিশালে গরু চুরির প্রাক্কালে জনতার হাতে চোর আটক

ডেস্ক রিপোর্ট  বরিশালে গরু চুরির প্রাক্কালে এক চোরকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থাণীয় জনতা। গত বুধবার দিবাগত রাত দুইটার দিকে বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের সিদ্দিক বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যাক্তি পটুয়াখালীর উত্তর লোহালিয়া এলাকার মৃত সনাম হাওলাদার ছেলে আবদুর রহমান।

জানা গেছে- বুধবার দিবাগত রাত দুইটার দিকে চরকাউয়া ইউনিয়নের সিদ্দিক বাজার এলাকায় নদীর পাড়ে ৫/৬ জনের সঙ্ঘবদ্ধ একটি চোরচক্র চুরির প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় তাদের দেখে স্থানীয় জনতার মনে সন্দেহ দেখা দিলে। তারা অনেক সময় ধরে তাদের গতিবিধি লক্ষ্য করে। পরে তাদের গতিবিধি সন্দেহজনক হলে তারা কাছে গিয়ে ওই চক্রকে জিজ্ঞাসা করলে তাৎক্ষণিক ৩ জন পালিয়ে যায়।

এরপর বাকি ২/৩ জনকে ঘন্টাব্যাপি ট্রলার নিয়ে তাদের পিছনে ধাওয়া করলে ২ জন নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। বাকি একজনকে ট্রলারসহ ধরতে সক্ষম হয় স্থানীয়রা। পরে তাকে বরিশাল মেট্রোপলিটন বন্দর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। এসময় ওই ট্রলার থেকে একটি শাবল, একটি হাতুরি উদ্ধার করা হয়।