রবিবার, ১০ই মে, ২০২৬ ইং, রাত ১১:৩৮
শিরোনাম :
নারীর সাথে সময় কাটাতে যৌনউত্তেজক সিরাপ সেবন, দুই সন্তানের জনকের মৃত্যু! বিদেশী নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানী,২ টিকটকার গ্রেপ্তার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪৩ রোগী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের

করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরুন,নিজে সুরক্ষিত থাকুন,অন্যকে সুরক্ষিত রাখুন: এসপি খাইরুল আলম

নিজস্ব প্রতিবেদক  কুষ্টিয়া জেলার পুলিশ সুপার (এসপি) মোঃ খাইরুল আলম বলেছেন, মাস্ক পরার অভ্যেস, করোনা মুক্ত বাংলাদেশ” বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরুন,নিজে সুরক্ষিত থাকুন,অপরকে সুরক্ষিত রাখতে সহায়তা করুন। করোনা প্রতিরোধে উত্তম ব্যাবস্থা হলো সঠিক ভাবে মাস্ক পরিধান করা।মসজিদ,মন্দির গির্জা,শপিং মল, দোকানে ক্রেতা বিক্রেতা ও বিভিন্ন সেবা মুলক প্রতিষ্ঠানে সেবা দাতা এবং সেবা গ্রহীতাকে সঠিক নিয়মে মাস্ক ব্যাবহার করতে হবে।

বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকালে কুষ্টিয়া মডেল থানাধীন ৬ নং বিটের মংগলবাড়িয়া, ত্রিমহনী – বারখাদা, আলফারমোড়ে জেলা পুলিশের পক্ষ থেকে গণসচেতনতামূলক প্রচার – প্রচারনা ও মাস্ক বিতরণ কালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন,সবাইকে নিজেদের স্বাস্থ্যর প্রতি বিশেষ ভাবে নজর রাখতে হবে যাতে আমরা অসচেতনতার কারনে কেউ করোনায় আক্রান্ত না হই।এ মহামারীর হাত থেকে আমাদের নিজেদের রক্ষা করার পাশাপাশি পরিবারের সদস্যদের প্রতিও বিশেষ দৃষ্টি রাখতে হবে।

এসময়ে অফিসার ইনচার্জ, কুষ্টিয়া মডেল থানা সহ অফিসার ও ফোর্স, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী নেতৃবৃন্দ, প্রিন্ট মিডিয়াসহ সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে অংশ গ্রহন করেন।