রবিবার, ১০ই মে, ২০২৬ ইং, রাত ৮:১৯
শিরোনাম :
নারীর সাথে সময় কাটাতে যৌনউত্তেজক সিরাপ সেবন, দুই সন্তানের জনকের মৃত্যু! বিদেশী নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানী,২ টিকটকার গ্রেপ্তার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪৩ রোগী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রেসিডেন্টের শুভেচ্ছা

অনলাইন ডেস্ক  স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি শ্রী রাম নাথ কোবিন্দ। রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের প্রতি দেওয়া এক শুভেচ্ছা বার্তায় এ কথা বলেছেন তিনি।

বার্তায় শ্রী রাম নাথ কোবিন্দ বলেন, আপনাদের জাতীয় দিবস উপলক্ষে ভারতের জনগণ এবং আমার পক্ষ থেকে মহামহিম আপনাকে, আপনার সরকার এবং বাংলাদেশের জনগণকে ঊষ্ণ শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাই।

ভারত ও বাংলাদেশ আমাদের ৫০ বছরের অনুকরণীয় ও অনন্য দ্বিপক্ষীয় সম্পর্ক উদযাপন করছে। উভয় সরকারের শক্তিশালী রাজনৈতিক প্রতিশ্রুতি বিভিন্ন খাতে আমাদের বহুমুখী সহযোগিতা জোরদার করেছে। আমি আরও আনন্দিত যে, মুক্তিযুদ্ধে আপনাদের বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপনের পাশাপাশি বিংশ শতাব্দীর অন্যতম মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের ফলে এই বছরটি ব্যাপকতা লাভ করেছে। আমাদের সরকারও আপনার সরকারের সঙ্গে একযোগে এবং পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করছে। আমি বিশ্বাস করি যে, এইসব যুগান্তকারী যৌথ স্মারক অনুষ্ঠান আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করবে।