শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:৫৭
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

মোদির সঙ্গে মাশরাফি-সাকিবদের সৌজন্য সাক্ষাৎ

অনলাইন ডেস্ক  স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশে সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশের তরুণ সফল তারকারা। যাদের মধ্যে রয়েছেন মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, জয়া আহসান ও নুসরাত ফারিয়ারা।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দশদিন ব্যাপী চলা অনুষ্ঠানের শেষ দিন শুক্রবার (২৬ মার্চ) সকালে বাংলাদেশে আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাকে অভ্যর্থনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় ভারতের প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা এবং গার্ড অব অনার দেওয়া হয়েছে।

দুপুরে নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন দেশের তরুণ সফল তারকারা। যাদের মধ্যে রয়েছেন মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, নারী ক্রিকেট দলের সালমা খাতুন, জাহানারা পারভীন। এছাড়াও দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া আহসান ও নুসরাত ফারিয়া।