রবিবার, ১০ই মে, ২০২৬ ইং, দুপুর ২:৩৬
শিরোনাম :
শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪৩ রোগী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ

মুম্বাইয়ে হাসপাতালে অগ্নিকাণ্ডে নিহত ১০

অনলাইন ডেস্ক  ভারতের মুম্বাইয়ে একটি মলের ভেতরে অবস্থিত হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর সেখান থেকে ১০ মরদেহ উদ্ধার করা হয়েছে।

আগুন লাগার পর সেখান থেকে ৭০ করোনা রোগীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে।

এতে যাদের প্রাণহানি হয়েছে, তাদের পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব থাকারে। তিনি বলেন, যারা মারা গেছেন, তাদের মুখে ভেন্টিলেটর থাকায় বাঁচানো সম্ভব হয়নি।

বৃহস্পতিবার গভীর রাতে ওই বেসরকারি হাসপাতালটিতে আগুন লাগে। তৃতীয় তলার হাসপাতালটিতে আগুনের সূত্রপাত কীভাবে, তা খতিয়ে দেখা হচ্ছে।

মৃতদের মধ্যে কোনো কোভিড-১৯ রোগী আছে কিনা; তৎক্ষণাৎ তা নিশ্চিত হওয়া যায়নি।

ভারতের অন্যতম করোনার হটস্পট মহারাষ্ট্র। বৃহস্পতিবারও মুম্বাইয়ে সাড়ে পাঁচ হাজারের বেশি নতুন রোগী শনাক্ত হয়েছে। প্রাদুর্ভাব শুরুর পর শহরটিতে এদিনই সর্বোচ্চ রোগী শনাক্ত হয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভারতজুড়ে ২৪ ঘণ্টায় ৫৯ হাজার ১১৮ নতুন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। গত বছরের ১৮ অক্টোবরের পর এটাই দেশটিতে সর্বোচ্চ দৈনিক শনাক্ত।