বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৫৬
শিরোনাম :
বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদারকে ২৪ নং ওয়ার্ড বিএনপির শুভেচ্ছা বরিশালে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ

নোয়াখালীতে পুত্রবধূকে কুপিয়ে হত্যা করলেন শ্বশুর

ডেস্ক রিপোর্ট  পারিবারিক কলহের জেরে নোয়াখালীর সেনবাগে প্রবাসীর স্ত্রী তিন সন্তানের জননী ছায়েরা খাতুন প্রকাশ রেখা (৩৫) নামের এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করেছেন তার শ্বশুর আবদুল মান্নান প্রকাশ মনা।

ঘটনার পর থেকে অভিযুক্ত আবদুল মান্নান পলাতক রয়েছে।

রোববার বেলা ১১টার দিকে উপজেলার কেশারপাড় ইউনিয়নে ইটবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ছায়েরা খাতুন রেখা ওই গ্রামের কুয়েত প্রবাসী মো. বাবুলের স্ত্রী ও উপজেলার অর্জুনতলা ইউনিয়নের মানিকপুর গ্রামের হানিফ মিয়ার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৮ বছর পূর্বে রেখার সঙ্গে প্রবাসী বাবুলের বিয়ে হয়। বিবি আমেনা (১৬), সাইফুল ইসলাম শাওন (১৪) ও জাফর ইসলাম (১১) নামের তাদের তিন সন্তান রয়েছে।

স্বামী বিদেশে থাকায় সন্তানদের নিয়ে শ্বশুর-শাশুড়ির সঙ্গে থাকতেন রেখা। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে শ্বশুর মান্নানের সঙ্গে বিরোধ ছিল রেখার।

রোববার সকালে ঘর থেকে রেখার চিৎকার শুনে বাড়ির লোকজন এগিয়ে যান। এ সময় আবদুল মান্নান ঘর থেকে দ্রুত পালিয়ে যান। পরে ঘরে গিয়ে রেখার ক্ষতবিক্ষত রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখে উপস্থিত লোকজন থানায় খবর দেন।

বিষয়টি নিশ্চিত করে সেনবাগ থানার ওসি আবদুল বাতেন মৃধা জানান, খবর পেয়ে নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরের একাধিক ছুরির জখমের চিহৃ রয়েছে।

তিনি বলেন, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত আবদুল মান্নান মনাকে গ্রেফতারে অভিযান চলছে।