শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৪১
শিরোনাম :
বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু

বরিশালে নানা আয়োজনে কৃষক লীগের প্রতিষ্ঠাতা শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের জন্ম শত বার্ষিকী পালিত

শামীম আহমেদ  জাতীর জনকের ভগ্নিপতি সাবেক ভূমি মন্ত্রী কৃষক লীগের প্রতিষ্ঠাতা শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের জন্ম শত বার্ষিকী উপলক্ষে বরিশালে নানা বিভিন্ন কর্মসূচি পালন করেছে বিবিন্ন সংগঠন।

আজ রোববার ৯২৮০ মার্চ সকাল নয়টায় নগরীর অশি^নী কুমার টাউন হর চত্বরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট,বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ ও বরিশাল বিভাগীয় বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজনে শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের অস্থায়ী প্রতিকৃর্তিতে শ্রদ্ধা নিবেদন ও মিষ্টি বিতরন করা হয়।

সকাল নয়টায় প্রথমে শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃর্তিতে শ্রদ্ধা জানান পার্বত্য শান্তি চুক্তির রুপকার (মন্ত্রী) ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের পুত্র আবুল হাসানাত আব্দুল্লাহ’র পক্ষে শ্রদ্ধা জানান তারই বড় পুত্র বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

এরপরই শ্রদ্ধা জানান বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, প্যানেল মেয়র এ্যাড,রফিকুল ইসলাম খোকন সহ বিভিন্ন ওয়ার্ড কাউন্সিল বৃন্দ।

এখানে আরো শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল বিশ^ বিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. সাদেকুল আরেফিন সহ বিভিন্ন শিক্ষক নেতৃবৃন্দ।

পরবর্তীতে বরিশাল শহীদ আব্দুর সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের সভাপতি এ্যাড,মু.ইসমাইল হোসেন নেগাবান মন্টু, সাধারন সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, কার্যকরী পরিষদ সদস্য এ্যাড, মানবেন্দ ব্যাটবল, এ্যাড,নজরুল ইসলাম চুন্নু সহ বিভিন্ন সদস্য।

বরিশাল রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে শ্রদ্ধা জানান সভাপতি নজরুল বিশ^াষ, সাধারন সম্পাদক মিথুন সাহা, দপ্তর সম্পাদক রাসেল আহমেদ সহ বিভিন্ন সদস্য গণ।

আরো শ্রদ্ধা জানান বরিশাল সাংবাদিক ইউনিয়ন (বিইউজে) সভাপতি স্বপন খন্দকার ও সাধারন সম্পাদক রফিকুর ইসলাম সহ ইউনিয়নের সদস্যরা।

অপরদিকে আরো শ্রদ্ধা জানান বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ, বরিশাল শিশু সংগঠন খেলা ঘড়,শব্দবলী গ্রুপ থিয়েটার, খেয়ালী নাট্য সংগঠন,বরিশাল শিক্ষক সমিতি সহ বিভিন্ন সংগঠন এখানে এসে শ্রদ্ধাঞ্জলি প্রদান করে।

অপর দিকে নগরীর সোহেল চত্বর জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজনে জাতীর জনক ও শহীদ আব্দুর রব সেরনিযাবাতের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন জেরা ও মহানগর আওয়ামী লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠন।

এছাড়া সদররোডে বিভিন্ন পথচারীদের মাঝে মিষ্টি বিতরন করা হয়।