শনিবার, ৯ই মে, ২০২৬ ইং, রাত ১১:৪৯
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

হাবিবপুরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক ও নাট্যানুষ্ঠান

ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ীতে দাসিয়ারছড়া হাবিবপুর নামক স্থানে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ দিবস আলোচনা সভা, সাংস্কৃতিক ও নাট্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২৭ ফেব্রুয়ারী উপজেলার অধুনালুপ্ত দাসিয়ারছড়ায় কালিরহাট সংলগ্ন হাবিবপুর নামক স্থানে শহীদ মিনার চত্বরে সন্ধ্যা ৮ঃ৩০ মিনিটে হাবিবপুর শ্রমজীবী নাট্যগোষ্ঠীর আয়োজনে আলোচনা সভা, সাংস্কৃতিক ও নাট্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গ্রাম আওয়ামীলীগের সভাপতি আব্দুস ছালামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ(হারুন), উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আশরাফুল আলম মন্ডল(বুলবুল), উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক (মিলন), উপজেলা যুবলীগের সদস্য অতুল চন্দ্র সেন, সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা সরকার লিটন,বাংলাদেশ আওয়ামীলীগ দাসিয়ারছড়া ইউনিটের সাবেক যুগ্ম আহ্বায়ক নূর আলম, গ্রাম আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুর রহমান, দাসিয়ারছড়া ইউনিট মহিলালীগের যুগ্ন আহবায়ক ও ফুলবাড়ী ইউনিয়নের সংরক্ষিত ৪ ,৫, ও ৬ নং ওয়ার্ডের প্রার্থী তানিয়া বেগম সহ দাসিয়ারছড়া ইউনিট ও হাবিবপুরের যুবলীগ,ছাত্রলীগের সদস্যবৃন্দ।

আলোচনা সভা সঞ্চালনা করেন দাসিয়ারছড়া ইউনিট ছাত্রলীগের আহ্বায়ক জাকির সরকার।

আলোচনা শেষে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নের জন্য বঙ্গবন্ধুর সুযোগ্যকন্যা জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করা হয়।