শনিবার, ৯ই মে, ২০২৬ ইং, দুপুর ২:২৮
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

গণপরিবহনে ভাড়া বাড়ল ৬০ ভাগ

ডেস্ক রিপোর্ট  গণপরিবহনে অর্ধেক যাত্রী বহনের সিদ্ধান্তের কারণে ৬০ শতাংশ ভাড়া বাড়ানো হয়েছে। আগামীকাল বুধবার থেকে নতুন ভাড়া কার্যকর হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার সকালে সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামীকাল বুধবার থেকে সারা দেশে গণপরিবহনে ৬০ শতাংশ ভাড়া বাড়ানো হয়েছে।’

আগামী দুই সপ্তাহ পর্যন্ত এ আদেশ বহাল থাকবে বলে জানান মন্ত্রী।

কোভিড-১৯ সংক্রমণের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে গতকাল সোমবার দুই সপ্তাহের জন্য ১৮ দফা নির্দেশনা জারি করে সরকার।

এর মধ্যে গণপরিবহনে অর্ধেক যাত্রী বহনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, গণপরিবহনে বর্তমানে যে যাত্রী চলাচল করছে, তার অর্ধেকের বেশি পরিবহন করা যাবে না। অর্থাৎ ধারণক্ষমতার অর্ধেকের বেশি যাত্রী পরিবহন করা যাবে না। কঠোর স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহনে চলতে হবে।

সংক্রমণের উচ্চঝুঁকির এলাকায় আন্তঃজেলা যান চলাচল সীমিত করতে হবে, প্রয়োজনে বন্ধ রাখার জন্য বলা হয়েছে।

দেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে গত বছরের ৮ মার্চ। এর ১০ দিন পর প্রথম মৃত্যু হয়। সম্প্রতি করোনায় সংক্রমণ বেড়েছে। মৃত্যুও বেড়েছে।