শনিবার, ৮ই মে, ২০২৬ ইং, ভোর ৫:৪৯
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাষ্ট্রদ্রোহ মামলায় মিনুসহ রাজশাহী বিএনপির চার নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ডেস্ক রিপোর্ট  প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ইঙ্গিতপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুসহ রাজশাহী বিএনপির চার শীর্ষ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

রাষ্ট্রদ্রোহ মামলার তদন্ত প্রতিবেদন গ্রহণ করে বুধবার রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুল ইসলাম এ পরোয়ানা জারি করেন।

গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া অন্য আসামিরা হলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল ও সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন।

আজ মামলার তদন্ত কর্মকর্তা ও রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম উল্লেখিত আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেন আদালতে। এতে তিনি উল্লেখ করেন, আসামিরা পরস্পর যোগসাজশে রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশে উস্কানিমূলক বক্তব্য দিয়ে রাষ্ট্রদ্রোহের অপরাধ করেছেন। তার প্রতিবেদন গ্রহণ করে আদালত আসামিদের বিরুদ্ধে পরোয়ানা জারি করেন।

এর আগে ১৬ মার্চ এই আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা গ্রহণ করেন আদালত। রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪ এ (আমলী আদালত বোয়ালিয়া) মঙ্গলবার মামলাটি করা হয়।

রাজশাহী মহানগর আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোসাব্বিরুল ইসলাম মামলার বাদী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিপত্রসহ মামলাটি দায়ের করা হয়।

মামলায় বলা হয়, গত ২ মার্চ রাজশাহী মহানগর বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মিনুসহ বিএনপির এ চার নেতা পূর্বপরিকল্পিতভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা ও নির্বাচিত সরকার উৎখাতের অসৎ উদ্দেশ্যে প্রকাশ্যে হুমকি দিয়েছেন। এতে রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করেছেন তারা। তাই মামলাটি করা হলো।