বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৩৬
শিরোনাম :
বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদারকে ২৪ নং ওয়ার্ড বিএনপির শুভেচ্ছা বরিশালে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ

ফেনীর ডিসিসহ ৩ কর্মকর্তা করোনা আক্রান্ত

ডেস্ক রিপোর্ট  ফেনী জেলা প্রশাসক (ডিসি) মো. ওয়াহিদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন চৌধুরী ও ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুমায়রা ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

জেলা ভারপ্রাপ্ত সিভিল সার্জন এসএম মাসুদ রানা তাদের করোনা আক্রান্তের খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, হোম আইসোলেশনে তাদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। তাদের সবার অবস্থা ভালোর দিকে আছে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান গত ২৩ মার্চ অসুস্থ বোধ করেন। বিষয়টি তিনি স্বাস্থ্য বিভাগকে জানালে তার থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে প্রেরণ করা হয়। ওই দিনই সন্ধ্যায় তার করোনা পজিটিভ ফলাফল আসে।

এ ছাড়া রবিবার (২৮ মার্চ) সকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন চৌধুরী অসুস্থ বোধ করলে নমুনা পরীক্ষা দিলে তারও করোনা পজিটিভ নিশ্চিত করা হয়।

এদিকে ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুমায়রা ইসলাম গত শুক্রবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নমুনা পরীক্ষার জন্য দেন। রবিবার তারও করোনা পজিটিভ ফলাফল আসে।