শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং, বিকাল ৩:৪৬
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

বকশীগঞ্জে ভ্রাম্যমাণ দুধ,ডিম ও মাংস বিক্রয় শুরু

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি  জামালপুরের বকশীগঞ্জে চলামান করোনা ভাইরাস পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিত করণের লক্ষ্যে রোববার দুপুরে ন্যায্যমূল্যে ভ্রাম্যমাণ দুধ,ডিম ও মাংস বিক্রি শুরু হয়েছে।

বাংলাদেশ ডেইরী ফার্মার্স এসোসিয়েশন (বিডিএফএ)/বাংলাদেশ পোল্ট্রি ফার্মার্স এসোসিয়েশন এর বাস্তবায়নে এবং উপজেলা প্রাণি সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের উদ্যোগে বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উপজেলা পরিষদ চত্বর থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

এ সময় বকশীগঞ্জ ইউএনও মুন মুন জাহান লিজা, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. বিপ্লব কুমার পাল, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর আজাদ, বকশীগঞ্জ ডেইরী ফার্মার্স এসোসিয়েশন (বিডিএফএ) এর সভাপতি আব্দুল্লাহ আল মোকারেছ খোকন সহ উপজেলা প্রাণি সম্পদ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী বন্দ উপস্থিত ছিলেন।

এর মাধ্যমে ক্রেতারা ন্যায্যমূল্যে দুধ, ডিম ও মাংস ক্রয় করতে পারবেন। স্থানীয় ফার্ম থেকে এসব সংগ্রহ করে ন্যায্য মূল্যে বিক্রির উদ্যোগ নেয়া হয়েছে।