বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:৪৭
শিরোনাম :
বরিশালে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

ঝালকাঠিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে গুলি, আহত-১, বন্দুক ও গুলি উদ্ধার

ইমাম বিমান,ঝালকাঠি  ঝালকাঠি জেলার রাজাপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে গুলি করে আহত করার ঘটনা ঘটে। রবিবার সকালে রাজাপুর উপজেলার মেডিকেল মোড় এলাকায় এ ঘটনা ঘটে এতে আব্দুল করিম বাবুল মৃধা (৫৭) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়।

স্তানীয় সূত্রে জানাযায়,উপজেলার মেডিকেল মোড় এলাকায় আলহাজ্ব লালমোন হামিদ মহিলা কলেজের বাংলা প্রভাষক মাহফুজুর রহমান ও স্থানীয় আব্দুল করিম বাবুল মৃধার (৫৭) সাথে দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। তারই জের ধরে রবিবার সকালে সীমানা প্রাচীর নির্মানকে কেন্দ্র করে মাফুজ ও বাবুলে মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায় মাফুজের ঘরে থাকা একনালা বন্দুক বের করে মাফুজ তার প্রতিপক্ষকে লক্ষ্য করে গুলি ছুড়লে প্রতিপক্ষ বাবুল গুলিবিদ্ধ হয়। স্থানীয়দের সহযোগীতায় গুলিবিদ্ধ অবস্থায় আহত বাবুলকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হলে পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে। গুলিবিদ্ধ আব্দুল করিম বাবুল মৃধা সাংগর গ্রামের নুরুল হক মৃধার ছেলে ও মেডিকেল মোড় এলাকায় বরিশাল-খুলনা বাস কাউন্টার পরিচালনা করতেন।

এ বিষয় গুলিবিদ্ধ আব্দুল করিম বাবুল মৃধার ছোট ভাই বরকত মৃধা অভিযোগ করে জানান, দীর্ঘদিন ধরে প্রতিপক্ষ প্রভাষক মাহফুজুর রহমানের সাথে জমি নিয়ে বাবুল মৃধার বিরোধ চলে আসছিলো। শনিবার ওই বিরোধীয় জমিতে প্রভাষক মাহফুজুর রহমানের পরিবার জোরপূর্ববক সীমানা প্রাচীর নির্মান কাজ শুরু করলে বাবুল মৃধা থানায় অভিযোগ করায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেয়। রবিবার সকালে তারা পুলিশী নিষেধাজ্ঞা উপেক্ষা করে আবারো কাজ শুরু করলে আমি ও আমার বড় ভাই বাবুল মৃধা প্রাচীর নির্মান কাজে বাধা দিতে গেলে মাহফুজের সাথে বড় ভাইয়ের বাকবিতন্ডার হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে প্রভাষক মাহফুজুর রহমান তার ঘরের সামনের কক্ষের জানালা দিয়ে বাবুলকে লক্ষ করে গুলি ছুড়লে তার হাত ও পেট সহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। তাৎক্ষনিক তাকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেয়া হলে তাকে বরিশাল শবাচিম হাসপাতালে প্রেরন করা হয়।

ঘটনার পর বিষয়টি রাজাপুর থানা পুলিশ জানতে পেরে অভিযুক্ত প্রভাষক মাহফুজুর রহমানের বাসায় তল্লাশী চালায়। এ সময় তার বাসায় ১টি একনালা বন্দুক, ১রাউন্ড তাজাগুলি, ১টি চাকু ও ১টি ধাড়ালে অস্ত্র (গুপ্তি) উদ্ধার পূর্বক অভিযুক্তের স্ত্রীকে থানায় নিয়ে আসে। এ ঘটনায় দুপুর আড়াইটায় অভিযুক্ত প্রভাষক মাহফুজুর রহমান নিজেই থানায় এসে আত্মসমর্পন করেছে বলে পুলিশ জানিয়েছে।

এ বিষয় রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম জানান, ঘটনার পর অভিযান চালিয়ে একনালা বন্দুক, এক রাউন্ড তাজাগুলি, ১টি চাকু ও ১টি দেশীয় অস্ত্র (গুপ্তি) উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।