শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:২৫
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

লকডাউনে এটিএম বুথ থেকে দিনে তোলা যাবে এক লাখ টাকা

ডেস্ক রিপোর্ট  মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় আসন্ন সাতদিনের সর্বাত্মক লকডাউনে সবধরনের আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

তবে ব্যাংকগুলোর এটিএম বুথ থেকে দিনে এক লাখ টাকা উত্তোলন করা যাবে।

বাংলাদেশ ব্যাংক গ্রাহকদের সুবিধার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে। এরই মধ্যে সোমবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন সব মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস প্রোভাইডার কম্পানি ও সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

এছাড়া মোবাইল ফিন্যান্সিয়াল সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সেবা নিশ্চিত করতে বলা হয়েছে।

উল্লেখ্য, দেশে করোনার প্রাদুর্ভাব প্রতিরোধে ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত সাতদিনের লকডাউন ঘোষণা করে সরকার। তবে করোনার প্রাদুর্ভাব না কমায় আবারো ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে সর্বাত্মক লকডাউন ঘোষণা করে সরকার। এ লকডাউন ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত থাকবে। এ সময় জরুরি সেবা ও শিল্প-কারাখানা ছাড়া সবকিছু বন্ধ থাকবে।