রবিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং, রাত ৩:২৬
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

শিমুলিয়াঘাটে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়

ডেস্ক রিপোর্ট  লকডাউনকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের শিমুলিয়াঘাটে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় ও যানবাহনের চাপ দেখা গেছে।

ভোররাত থেকে স্বাস্থ্যবিধি উপেক্ষা লকডাউনে বাড়িফেরা মানুষের চাপ বাড়তে থাকে ঘাট এলাকায়। অনেকে আবার সাজানো সংসার গুটিয়ে নিয়ে যাচ্ছে গ্রামের বাড়িতে।

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ থাকায় স্বাস্থ্যবিধি অপেক্ষা করে পদ্মাপাড়ি দিতে ফেরিগুলোতে দেখা গেছে মানুষের উপচেপড়া ভিড়।

এ ছাড়া জীবনের ঝুঁকি নিয়ে অনেক যাত্রী ট্রলারে পদ্মা পাড়ি দিচ্ছে।

রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে ছোট-বড় যানবাহনে করে শিমুলিয়াঘাট এলাকায় উপস্থিত হচ্ছে মানুষ। ঘাটে আসা অধিকাংশ যানবাহনই ব্যক্তিগত ছোট গাড়ি।

এদিকে ঘাট এলাকায় পাঁচ শতাধিক ব্যক্তিগত ও দুই শতাধিক পণ্যবাহী যানবাহন অবস্থান করছে। এসব যাত্রী ও যানবাহন পারাপারে নৌরুটে বর্তমানে ১৪টি ফেরি সচল রয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি শিমুলিয়াঘাট কর্তৃপক্ষ। তবে অত্যাধিক মানুষের চাপে নৌরুটের যাত্রী ও যানবাহন পারাপারে হিমশিম খেতে হচ্ছে ফেরি কর্তৃপক্ষকে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়াঘাটের সহকারী উপব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, ১৪টি ফেরি দিয়ে এই রুটে চলছে যাত্রী ও যানবাহন পারাপার। সকাল থেকে ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে চার শতাধিক যাত্রীবাহী ছোট প্রাইভেটকার ও কয়েক শতাধিক পণ্যবাহী যানবাহন।