রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং, বিকাল ৪:২৪
শিরোনাম :
আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্

ভোলা জেলা পুলিশের কনস্টেবল,নায়েক,এএসআই ও এস আই’দের “রায়ট কন্ট্রোল” প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক  ভোলা জেলা পুলিশের কনস্টেবল,নায়েক,এএসআই ও এস আই’দের “রায়ট কন্ট্রোল” প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে।

ভোলা জেলা পুলিশের আয়োজনে সোমবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৭ টায় ভোলা পুলিশ লাইন্সে ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার এর তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ আবুল কালাম আজাদ এর পরিচালনায় জেলা পুলিশের সকল ইউনিটের ১৫০জন পুলিশ সদস্যদের অংশগ্রহণে দিনব্যাপী ”রায়ট কন্ট্রোল”প্রশিক্ষনের আয়োজন করা হয়।

প্রশিক্ষণ কোর্সে ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার রায়ট কন্ট্রোল টেকনিকস, শটগান, গ্যাস গান, বিভিন্ন ধরনের কার্তুজ, গ্যাস সেল, হ্যান্ডগ্রেনেড ,সাউন্ড গ্রেনেড এবং এগুলোর ব্যবহার সংক্রান্তে বিস্তারিত আলোচনা করেন।

তিনি বলপ্রয়োগের মাত্রা, আইনগত কর্তৃত্ব, প্রাক রায়ট কন্ট্রোল, রায়ট কন্ট্রোল টেকনিকস সংক্রান্ত বিভিন্ন বিষয়ে উপস্থিত পুলিশ সদস্যদের দিক নির্দেশনা প্রদান করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ আবুল কালাম আজাদ উপস্থিত পুলিশ সদস্যদের স্ট্রেনদেনিং এক্সারসাইজ, রায়ট প্রুফ এবং বিভিন্ন ফর্মেশন সম্বন্ধে বাস্তব জ্ঞান, প্রাক রায়ট কন্ট্রোল, রায়ট কন্ট্রোল টেকনিকস, শটগান ,গ্যাস গান, বিভিন্ন ধরনের কার্তুজ, গ্যাস সেল, হ্যান্ডগ্রেনেড, সাউন্ড গ্রেনেড এবং এগুলোর ব্যবহার সংক্রান্ত বিস্তারিত আলোচনা, গ্রেফতারের পদ্ধতি, হ্যান্ডকাফ ব্যবহার, বল প্রয়োগের মাত্রা, আইনগত কর্তৃত্ব, নির্দেশ প্রদানের ক্ষমতা, অস্ত্র প্রশিক্ষণ, বিভিন্ন ধরনের অস্ত্র সম্পর্কিত তথ্য, ফায়ারিং টেকনিক, কার্যকরী দূরত্ব, লেভেল অফ ইনজুরি ইত্যাদি বিষয় সম্পর্কে ব্যবহারিক ও তাত্ত্বিকভাবে প্রশিক্ষন প্রদান করেন।

প্রশিক্ষণ কোর্সে অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর)মোঃ আব্বাস উদ্দিন, সহকারি পুলিশ সুপার (শিক্ষানবিস) দেবজিত পাল, সহকারি পুলিশ সুপার (শিক্ষানবিস) কপিল দেব গাইন, আরআই পুলিশ লাইন্স ভোলা সহ জেলা পুলিশর সকল পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।