রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং, রাত ৮:২০
শিরোনাম :
আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্

রূপগঞ্জে ইজিবাইকসহ দুই ছিনতাইকারী আটক

স্টাফ রিপোর্টার,বিপ্লব হাসান  নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ।

সোমবার (১২এপ্রিল) বিকালে এস আই পরশের নেতৃত্বে ভূলতা পুলিশ ফাঁড়ির সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট ভূলতা ফিলিং স্টেশনের পাশ থেকে ইজিবাইকসহ হাতেনাতে দুই ছিনতাইকারীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার হরিনা এলাকার মৃত তমিজ উদ্দিনের ছেলে অসিম (৩৫) ও একই এলাকার আমজাদ হোসেনের ছেলে ফারুক খাঁন (৪০)। এসআই পরশ জানান, গত রবিবার (১১ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে ছিনতাইকারীরা উপজেলার টান মুশুরী এলাকার গাজীসেতু থেকে যাত্রীবেশে ইজিবাইকে উঠে।

পরে ইজিবাইক চালক হানিফকে উপজেলার নাওরা এলাকার বালুর মাঠে হাত-পা বেঁধে ফেলে রেখে ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়। আশপাশের লোকজনের সহযোগিতায় চালক হানিফ উদ্ধার হয়ে সোমবার (১২এপ্রিল) রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট ভূলতা ফিলিং স্টেশনের পাশ থেকে ইজিবাইকসহ হাতেনাতে দুই ছিনতাইকারীকে আটক করা হয়।

এ বিষয়ে রূপগঞ্জ থানার তদন্ত (ওসি) জসিম উদ্দিন বলেন, সোমবার (১২ এপ্রিল) ইজিবাইক ছিনতাইয়ের একটি মামলা হয়েছে। পরে এস আই পরশের নেতৃত্বে ভূলতা পুলিশ ফাঁড়ির সহযোগিতায় গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট ভূলতা ফিলিং স্টেশনের পাশ থেকে ইজিবাইকসহ হাতেনাতে দুই ছিনতাইকারীকে আটক করা হয়। আটককৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।