বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:১৯
শিরোনাম :
বরিশালে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

ভোলায় পুলিশ সদস্যদের “রায়ট কন্ট্রোল” প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট  ভোলায় পুলিশ সদস্যদের “রায়ট কন্ট্রোল” প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে।

ভোলা জেলা পুলিশের আয়োজনে মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৭ টায় ভোলা পুলিশ লাইন্সে ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার এর তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ আবুল কালাম আজাদের পরিচালনায় জেলা পুলিশের সকল ইউনিটের ১১৫জন পুলিশ সদস্যদের অংশগ্রহণে দিনব্যাপী ”রায়ট কন্ট্রোল” প্রশিক্ষনের আয়োজন করা হয়।

এ সময় পুলিশ সদস্যদের স্ট্রেনদেনিং এক্সারসাইজ, রায়ট প্রুফ এবং বিভিন্ন ফর্মেশন সম্বন্ধে বাস্তব জ্ঞান, প্রাক রায়ট কন্ট্রোল, রায়ট কন্ট্রোল টেকনিকস, শটগান ,গ্যাস গান, বিভিন্ন ধরনের কার্তুজ, গ্যাস সেল, হ্যান্ডগ্রেনেড, সাউন্ড গ্রেনেড এবং এগুলোর ব্যবহার সংক্রান্ত বিস্তারিত আলোচনা, গ্রেফতারের পদ্ধতি, হ্যান্ডকাফ ব্যবহার, বল প্রয়োগের মাত্রা, আইনগত কর্তৃত্ব, নির্দেশ প্রদানের ক্ষমতা, অস্ত্র প্রশিক্ষণ, বিভিন্ন ধরনের অস্ত্র সম্পর্কিত তথ্য, ফায়ারিং টেকনিক, কার্যকরী দূরত্ব, লেভেল অফ ইনজুরি ইত্যাদি বিষয় সম্পর্কে ব্যবহারিক ও তাত্ত্বিকভাবে প্রশিক্ষন প্রদান করা হয়।

প্রশিক্ষণ কোর্সে অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মোঃ রাসেলুর রহমান, সহকারি পুলিশ সুপার (চরফ্যাসন সার্কেল) শেখ সাব্বির হোসেন, সহকারি পুলিশ সুপার (শিক্ষানবিস) দেবজিত পাল, সহকারি পুলিশ সুপার (শিক্ষানবিস) কপিল দেব গাইন, আরআই পুলিশ লাইন্স ভোলা সহ জেলা পুলিশর বিভিন্ন পর্যায়ের পুলিশ অফিসারগণ উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন।