বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:১৯
শিরোনাম :
বরিশালে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

পুলিশ সদস্যদের স্বাস্থ্য সুরক্ষায় ভোলা জেলা পুলিশের মাঝে ওষুধ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক  করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় পুলিশ সদস্যদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করনের লক্ষ্যে ভোলা জেলা পুলিশের মাঝে ওষুধ সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ এপ্রিল)সকাল ১০ টায় ভোলা পুলিশ লাইন্সে ভোলা জেলা পুলিশের সকল সদস্যদের মাঝে বিভিন্ন ধরনের ওষধ সামগ্রী বিতরণ করেন ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ আবুল কালাম আজাদ, সহকারি পুলিশ সুপার (শিক্ষানবিস) দেবজিত পাল, সহকারি পুলিশ সুপার (শিক্ষানবিস) কপিল দেব গাইন, আরআই পুলিশ লাইন্স সহ পুলিশ লাইন্সের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।