রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং, রাত ১০:২৪
শিরোনাম :
আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্

অপহরণের তিন মাস পর স্কুলছাত্রী উদ্ধার

ডেস্ক রিপোর্ট  নোয়াখালীর সেনবাগে অপহরণের দীর্ঘ সাড়ে তিন মাস পর এক স্কুলছাত্রীকে (১৪) উদ্ধার করেছে থানা পুলিশ। সেনবাগ থানা পুলিশের এসআই মো. সাইফুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ দল মঙ্গলবার (১৩ এপ্রিল) সকালে কিশোরগঞ্জ জেলার ভৈরর উপজেলা থেকে তাকে উদ্ধার করেন।

এ সময় ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে নূরুল ইসলাম নিলয় (২২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। নিলয় সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের কেশারপাড় গ্রামের আবদুল মুনাফের ছেলে। অপহৃত স্কুলছাত্রী সেনবাগের একটি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। তাকে উদ্ধারের ঘটনায় অপহরণের শিকার মেয়েটির পরিবার এবং অভিভাবকদের মাঝে স্বস্তি ফিরে আসে।

মামলার দায়িত্বপ্রাপ্ত সেনবাগ থানা পুলিশের এসআই মো. সাইফুল ইসলাম ঘটনার বিবরণ দিয়ে জানান, চলতি বছরের গত ৫ জানুয়ারি উপজেলার কেশারপাড় গ্রাম থেকে মেয়েটি স্কুলে আসার পথিমধ্যে জোর পূর্বক অপহরণের শিকার হয়। এ ঘটনার পরদিন মেয়েটির বাবা বাদি হয়ে সেনবাগ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। থানায় মামলা দায়েরের পর আলোচিত মামলাটির দীর্ঘ তদন্ত ও দেশের বিভিন্নস্থানে অভিযান চালিয়েও তাকে উদ্ধার করা যায়নি।

তিনি আরো জানান, মঙ্গলবার সকালে অপহরণের শিকার মেয়েটিকে কিশোরগঞ্জ জেলার ভৈরর উপজেলা থেকে উদ্ধার করা হয়। এসময় ঘটনায় জড়িত প্রধান আসামি নিলয়কে গ্রেফতার করা হয়। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালীর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়া আসামি নিলয়কে নোয়াখালীর বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে।