বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:১৯
শিরোনাম :
বরিশালে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

পিরোজপুরে কোচিং চালু রাখায় ২ শিক্ষককে জরিমানা

পিরোজপুর প্রতিনিধি  করোনা সংক্রমণ রোধে সরকরি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও পিরোজপুরের নাজিরপুর উপজেলায় প্রাইভেট ও কোচিংয়ে পাঠদান চালানোয় দুই শিক্ষককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৩ এপ্রিল) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাখাওয়াত জামিল সৈকত এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলা সদরের নাজিরপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক দেবব্রত রয় ও একই বিদ্যালয়ের খণ্ডকালীন (অতিথি) শিক্ষক নিত্যানন্দ মণ্ডল। তাদের দুই হাজার করে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাখাওয়ার জামিল সৈকত জানান, গত এক বছরেরও বেশি সময়ে করোনা থাকায় দেশের সব স্কুল-কলেজ বন্ধ। সেই সঙ্গে বন্ধা রাখতে বলা হয়েছে কোচিং বাণিজ্য ও প্রাইভেট পড়ানো। কিন্তু নাজিরপুরের কিছু শিক্ষক সরকারি এ নির্দেশ অমান্য করে কোচিং বাণিজ্য ও প্রাইভেট পড়ানো চালিয়ে আসছিলেন। খবর পেয়ে মঙ্গলবার অভিযান চালিয়ে দুই শিক্ষককে আর্থিক জরিমানা করা হয়।

জানা গেছে, উপজেলা সদরের সরকারি বঙ্গমাতা মহিলা কলেজের কয়েক শিক্ষক, নাজিরপুর ডিগ্রি কলেজ, নাজিরপুর সিরাজুল হক সরকারি মাধ্যমিক বিদ্যালয়, সদরের বালিকা মাধ্যমিক বিদ্যালয়, উপজেলার শ্রীরামকাঠী, দীঘিরজান, গাওখালীসহ বিভিন্ন স্থানে শিক্ষকরা এ প্রাইভেট ও কোচিং বাণিজ্য চালাচ্ছেন।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা জানান, করোনাকালে স্কুল-কলেজ বন্ধ রয়েছে। এরপরও এখানকার অনেক শিক্ষক শিক্ষার্থীদের ক্লাসে পাস না করানোর ভয় দেখিয়ে প্রাইভেট পড়তে বাধ্য করছেন। আর এ ক্ষেত্রে শিক্ষার্থীদের কাছ থেকে অগ্রিম টাকা নেওয়া হচ্ছে।