সোমবার, ১২ই জুলাই, ২০২৬ ইং, রাত ৪:১৭
শিরোনাম :
আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্

প্রথম দিনে ‘মুভমেন্ট পাস’ পেলো ৩০ হাজার আবেদনকারী

ডেস্ক রিপোর্ট  বুধবার (১৪ এপ্রিল) থেকে কঠোর লকডাউনে বাহিরে বের হতে হলে লাগবে ‘মুভমেন্ট পাস’। প্রথম দিনে ৩০ হাজার আবেদনকারীকে এ পাস দেওয়া হলো। মঙ্গলবার (১৩ এপ্রিল) পুলিশের একটি সূত্র এ তথ্য জানায়।

জানা যায় ‘মুভমেন্ট পাস’ উদ্বোধনের প্রথম দিনে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ভিজিট সংখ্যা ছিল ৬ লাখ। এসময়ে আবেদন সম্পূর্ণ করেছেন ৬০ হাজার জন। এর মধ্যে ৩০ হাজার আবেদনকারীকে এ পাস দেওয়া হয়েছে।

এদিকে ‘মুভমেন্ট পাস’র ভিজিটর বাড়ার কারণে ওয়েবসাইটির (https://movementpass.police.gov.bd) সার্ভার ডাউন দেখাচ্ছে। মঙ্গলবার (১৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটা থেকে এ সমস্যার সম্মুখীন হচ্ছের আবেদনকারীরা।

পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, সর্বাত্মক লকডাউনে জরুরি প্রয়োজনে ঘরের বাইরে চলাচলের জন্য ১৪টি শ্রেণিতে ‘মুভমেন্ট পাস’ দেবে পুলিশ। এই পাসধারী ব্যক্তি সড়কে নির্বিঘ্নে চলাচল করতে পারবেন। তবে এই পাস সবাইকে দেওয়া হবে না। শুধু জরুরি সেবার প্রয়োজনে এই পাস দেওয়া হবে।

মুদি দোকানে কেনাকাটা, কাঁচা বাজার, ওষুধপত্র, চিকিৎসা কাজে নিয়োজিত, কৃষিকাজ, পণ্য পরিবহন ও সরবরাহ, ত্রাণ বিতরণ, পাইকারি বা খুচরা ক্রয়, পর্যটন, মৃতদেহ সৎকার, ব্যবসা ইত্যাদি ক্যাটাগরিতে দেওয়া হবে এই ‘মুভমেন্ট পাস’। এছাড়া যাদের বাইরে চলাফেরা প্রয়োজন কিন্তু কোনো ক্যাটাগরির সঙ্গে মিল নেই, তাদের অন্যান্য ক্যাটাগরিতে পাস দেওয়ার বিষয়ে বিবেচনা করা হবে।