সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং, সকাল ১০:১৯
শিরোনাম :
আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্

মুভমেন্ট পাসের জন্য যেভাবে আবেদন করবেন

ডেস্ক রিপোর্ট  করোনা সংক্রমণ রোধে আজ থেকে সারাদেশে থাকবে সরকারের নতুন বিধিনিষেধ। ২১ এপ্রিল পর্যন্ত জরুরি সেবার প্রয়োজনে চলাফেরার জন্য লাগবে মুভমেন্ট পাস। মোট ১৪টি শ্রেণিতে ‘মুভমেন্ট পাস’ দিতে একটি বিশেষ অ্যাপ চালু করেছে পুলিশ।

নতুন বিধিনিষেধের প্রথম দিনে চলাফেরার জন্য ৩০ হাজার আবেদনকারীকে মুভমেন্ট পাস দেওয়া হয়েছে। একটি পাস একদিনের জন্যই প্রযোজ্য হবে।

‘মুভমেন্ট পাস’ পেতে movementpass.police.gov.bd ওয়েবসাইটে আবেদন করতে হবে। এজন্য ব্যক্তির নাম, মোবাইল ফোন নম্বর, জাতীয় পরিচয়পত্র বা ড্রাইভিং লাইসেন্স, যাত্রার স্থান ও গন্তব্য, যাত্রার কারণ ইত্যাদি তথ্য লাগবে।

আবেদনের পর যাচাই করে অনলাইনে কিউআর কোড স্ক্যানারসহ একটি পাস দেবে পুলিশ। কোড স্ক্যান করে চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যরা আবেদনকারীর তথ্য ও যাত্রার কারণ পরখ করবেন।