মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং, বিকাল ৫:০৯
শিরোনাম :
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান গৌরনদীতে একসাথে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা

শিষ্টাচার শিখতে স্কুলে যাচ্ছে বাইডেনের কুকুর

অনলাইন ডেস্ক  মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বেয়াড়া কুকুর মেজরকে আবারো হোয়াইট হাউস ছাড়তে হচ্ছে। আদব কায়দা শেখানোর জন্য তাকে স্কুলে পাঠানো হচ্ছে, যেন সে প্রেসিডেন্টের কুকুরের মতোই কেতাদুরস্ত হয়ে ওঠে।

ফার্স্ট লেডি জিল বাইডেনের মুখপাত্র মিশেল লা রোজা বলেন, মেজরকে অতিরিক্ত কিছু প্রশিক্ষণ দেয়া হবে যেন সে হোয়াইট হাউসের জীবনের সাথে আরও ভালোভাবে মানিয়ে নিতে পারে। তিনি আরও জানান, ওয়াশিংটন ডিসি এলাকাতেই তার প্রশিক্ষণ চলবে। এতে কয়েক সপ্তাহ সময় লাগবে বলে ধারনা করা হচ্ছে।

জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর হোয়াইট হাউসে বসবাস শুরু করলে কুকুর মেজরকেও ডেলওয়ার থেকে নিয়ে আসা হয়। কিন্তু হোয়াইট হাউসের জীবনের সাথে জার্মান শেফার্ড এই কুকুর নিজেকে মানাতে পারছিল না। তার মেজাজ বিগড়ে গিয়েছিল। এ সময় তাকে কিছু দিনের জন্য ডেলওয়ারে পাঠিয়ে দেয়া হয়। এছাড়া প্রশিক্ষণও দেয়া হয় তাকে। কিন্তু তা যথেষ্ট ছিল না বলে মনে করা হচ্ছে।

এদিকে বাইডেন পরিবার হোয়াইট হাউসে চ্যাম্প নামের আরেকটি কুকুরও নিয়ে আসে। মেজরের প্রশিক্ষণ চলাকালে সে হোয়াইট হাউসে থাকবে বলে জানালেন লা রোজা।