বুধবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং, রাত ৩:০৩
শিরোনাম :
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান গৌরনদীতে একসাথে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা

ছিটমহলবাসীর নেতৃত্ব দিতে চান দাসিয়ারছড়ার পুত্রবধু তানিয়া

মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর ফুলবাড়ী,(কুড়িগ্রাম) প্রতিনিধি  কিছুদিন আগেও নাগরিক অধিকার বঞ্চিত ছিল ছিটমহলবাসী। বাংলাদেশ ভারত ছিটমহল বিনিময়ের মাধ্যমে নাগরিকত্ব পায় এখানকার অধিবাসীরা। গড়ে ওঠে রাস্তা, ব্রিজ, হাটবাজার, স্কুল, কলেজ, মসজিদ, মন্দির। অধিবাসীদের মাঝে পৌছে যায় বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসহ বিভিন্ন সরকারি সেবা। বদলে যায় এখানকার মানুষের জীবনযাত্রা।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তারা দ্বিতীয়বারের জন্য প্রয়োগ করবে ভোটাধিকার। এরই মধ্যে গড়ে উঠছে নারী নেতৃত্ব। ছিটমহলের প্রথম নারী হিসেবে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দীতা করতে চান দাসিয়ারছড়ার পুত্রবধু তানিয়া বেগম। নেতৃত্ব দিতে চান এখানকার নারীদের হয়ে। তানিয়া বিএসএস পাশ করেছেন।

তিনি সাবেক ছিটমহল দাসিয়ারছড়ার তিনবারের চেয়ারম্যান আজগর আলীর কনিষ্ঠ পুত্রবধু। তানিয়া বেগম জানান, তিনি দাসিয়ারছড়ার মেয়েদের সকল ক্ষেত্রে এগিয়ে যেতে উৎসাহিত করতে চান। মেয়েদের মধ্যেও যেন নেতৃত্বের বিকাশ ঘটে এজন্য কাজ করে যাবেন। নির্বাচিত হলে সকল সরকারি সেবা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেবেন বলে জানান তিনি।

তিনি ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচন করবেন। নির্বাচনী এলাকার বাড়ি বাড়ি গিয়ে সকলের সাথে কথা বলছেন এবং তাদের সমর্থন ও দোয়া চাচ্ছেন তানিয়া বেগম।