বৃহস্পতিবার, ৮ই জুলাই, ২০২৬ ইং, রাত ৪:১৯
শিরোনাম :
এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ

ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ আর নেই

অনলাইন ডেস্ক:ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ মারা গেছেন। মঙ্গলবার (৬ জুলাই) নয়াদিল্লির এআইআইএমএস হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। দীর্ঘদিন ধরেই হৃদরোগে ভুগছিলেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার রাতে দিল্লির অল ইন্ডিয়া মেডিক্যাল ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এদিন রাত ১০টা নাগাদ হঠাত্‍‌ অসুস্থ বোধ করেন সুষমা। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার চিকিৎসার জন্য মেডিক্যাল টিমও গঠন করা হয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।

সম্প্রতি শারিরীক অবস্থা ভাল যাচ্ছিল না তার। যে কারণে, সদ্য অনুষ্ঠিত দেশটির লোকসভা নির্বাচনে অংশ নিতে পারেননি সুষমা।

আজ সন্ধ্যায় জম্মু কাশ্মীর নিয়ে মোদি সরকারের সিদ্ধান্তকে অভিনন্দন জানিয়েছিলেন সুষমা।
দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টুইট করে সুষমা স্বরাজ লেখেন, আপনাকে অনেক ধন্যবাদ প্রধানমন্ত্রী। হয়তো এটা দেখার জন্যই আমি বেঁচেছিলাম। এটা দেখার অপেক্ষায় ছিলাম সারাজীবন।

মোদি সরকারে প্রথম মেয়েদে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করে জনপ্রিয়তা কুড়িয়েছিলেন সুষমা। বাজপেয়ী আমলেও মন্ত্রী ছিলেন এই বিজেপি নেত্রী।