মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:৫৩
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

আমেরিকাকে আগুন নিয়ে না খেলার সতর্কবার্তা চীনের

অনলাইন ডেস্ক  তাইওয়ানের সঙ্গে সম্পর্ক জোরদারের মার্কিন পদক্ষেপের সমালোচনা করে ওয়াশিংটনকে এক সতর্কবার্তা দিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান। তিনি বলেছেন, দয়া করে আগুন নিয়ে খেলবেন না। একইসঙ্গে চীন নীতি মেনে চলতেও আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে বেইজিং।

বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, চীনা মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের মধ্যে কর্মকর্তা পর্যায়ে সব ধরনের যোগাযোগ বন্ধ করতে হবে এবং যুক্তরাষ্ট্র যেনো তাইওয়ানের স্বাধীনতা আকাঙ্ক্ষীদের ভুল বার্তা পাঠিয়ে ক্ষতিকর প্রভাব সৃষ্টি না করে।

এছাড়াও চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক ও তাইওয়ান প্রণালীর আশপাশে শান্তি ও স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত না করতে ওয়াশিংটনের প্রতি অনুরোধ করেছেন চীনা মুখপাত্র।

শুক্রবার (৯ এপ্রিল) তাইওয়ান বিষয়ক নতুন এক নির্দেশনা জারি করেছে জো বাইডেনের প্রশাসন, এই নির্দেশনায় মার্কিন কর্মকর্তাদের সঙ্গে তাইওয়ানের কর্মকর্তাদের সাক্ষাতের ক্ষেত্রে থাকা কিছু বিধিনিষেধ উঠিয়ে দেওয়া হয়েছিল। এই নির্দেশনা জারি পরপরই এমন সতর্ক বার্তা দিলো চীন।

এরিমধ্যে তাইওয়ানের আকাশসীমায় উত্তেজনা বেড়েছে বলে খবর পাওয়া গেছে। গতকাল (মঙ্গলবার) চীনের ৪টি জে১৬ যুদ্ধবিমান ও একটি সাবমেরিন বিধ্বংসী এয়ারক্রাফট তাইওয়ানের আকাশ সীমায় চক্কর দিয়েছে বলে দাবি করেছে দ্বীপটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।