বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং, বিকাল ৩:০০
শিরোনাম :
তিন মাসের শিশুর পা মুচড়ে দেওয়া চাচি পলাতক, আটক ৩ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান গৌরনদীতে একসাথে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ

করোনায় ৭দিনে বিশ্বে আক্রান্ত ৪৫ লাখ, মারা গেছে ৭৬ হাজার

অনলাইন ডেস্ক  সাতদিনে করোনা সংক্রমণের গতি ঊর্ধ্বমুখী। টিকাকরণ শুরু হওয়ার পর ধারণা করা হয়েছিল সংক্রমণ কমে যাবে। কিন্তু বাস্তবতাটা ভিন্ন। ৫ থেকে ১১ এপ্রিল এই এক সপ্তাহে গোটা বিশ্বে নতুন করে সংক্রমিত ৪৫ লাখ মানুষ। মারা গেছে ৭৬ হাজার।

সংক্রমণ প্রায় ৭ শতাংশ বেড়েছে। সংক্রমণ বৃদ্ধিতে প্রথম পাঁচে রয়েছে ভারত, যুক্তরাষ্ট্র, ব্রাজিল, তুরস্ক এবং ফ্রান্স। গোটা বিশ্বে এভাবে একসঙ্গে সংক্রমণ বেড়ে যাওয়ার একটি অন্যতম কারণ, করোনার নতুন ধরণ।

১৩২টি দেশে ছড়িয়ে পড়েছে ব্রিটেনের অতিসংক্রামক বি.১.১.৭ ভেরিয়্যান্ট। দক্ষিণ আফ্রিকায় প্রথম দেখা মেলে বি.১.৩৫‘। এখন অন্তত ৮২টি দেশে ছড়িয়ে পড়েছে এটি। পি.১ প্রথম চিহ্নিত হয়েছিল ব্রাজিলে।

বর্তমানে এই ব্রাজিল ভ্যারিয়্যান্টের খোঁজ মিলেছে অন্তত ৫২টি দেশে। বহু ক্ষেত্রে নতুন স্ট্রেনে টিকা কাজে দিচ্ছে না বলে অভিযোগ উঠেছে।