বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং, বিকাল ৩:৫৫
শিরোনাম :
তিন মাসের শিশুর পা মুচড়ে দেওয়া চাচি পলাতক, আটক ৩ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান গৌরনদীতে একসাথে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ

যুক্তরাষ্ট্রে ফেডেক্সের স্থাপনায় গোলাগুলি

অনলাইন ডেস্ক  যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপোলিসের ফেডেক্সের এক ফ্যাসিলিটি বা স্থাপনায় গোলাগুলি হয়েছে।পুলিশ হতাহতের সংখ্যা এখনো প্রকাশ করেনি। শুক্রবার (১৬ এপ্রিল) এ খবর দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, পুলিশ কর্মকর্তা জেনিয়া কুক বলেছেন, বন্দুকের গুলিতে আহত হয়েছেন এমন একাধিক লোককে আমরা পেয়েছি। এখানে আরো অনেকে ছিল যাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশের বক্তব্য অনুযায়ী, ইন্ডিয়ানাপোলিসের মীরাবেল রোডের একটি ফেডেক্স ফ্যাসিলিটিতে ঘটনাটি ঘটেছে। এই স্থাপনাটি ইন্ডিয়ানাপোলিস আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেই অবস্থিত।

ফেডেক্সের এক মুখপাত্র বলেছেন, সংস্থাটি বিমানবন্দরের নিকটে তাদের ফ্যাসিলিটিতে গোলাগুলি সম্পর্কে অবগত। আমরা আরও তথ্য সংগ্রহের জন্য কাজ করছি এবং তদন্তে সহযোগিতা করছি।