বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং, বিকাল ৪:৫৫
শিরোনাম :
তিন মাসের শিশুর পা মুচড়ে দেওয়া চাচি পলাতক, আটক ৩ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান গৌরনদীতে একসাথে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ

লকডাউনের তৃতীয় দিনে রাজধানী ফাঁকা

ডেস্ক রিপোর্ট  দেশব্যাপী চলমান সর্বাত্মক লকডাউনের তৃতীয় দিন আজ শুক্রবার (১৬ এপ্রিল)। সাপ্তাহিক ছুটির কারণে রাজধানীর প্রধান সড়কগুলো দৃশ্যত ফাঁকা দেখা গেছে।

এছাড়াও সরকারি-বেসরকারি অফিস ও কল-কারখানা বন্ধ থাকায় শহরের রাস্তায় লোকসংখ্যা একদমই কম দেখা গেছে।

আজ সকালে রাজধানীর প্রগতি সরণি, গুলশান, বাড্ডা, হাতিরঝিল, কারওয়ান বাজার, পান্থপথ, মিরপুর রোড, ধানমন্ডি ২৭, শেওড়াপাড়া, শ্যামলী ও মোহাম্মদপুর এলাকা ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।

এদিকে যানবাহনের চাপ না থাকায় অনেক চেকপোস্টে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের অলস সময় কাটাতে দেখা গেছে। রাস্তায় খুব কম সংখ্যক প্রাইভেটকার, সিএনজি-চালিত অটোরিকশা ও কাভার্ডভ্যান দেখা গেছে।

সকালের দিকে জাহাঙ্গীর গেট থেকে বিমানবন্দর রাস্তা পুরোটাই ফাঁকা। এছাড়াও শহাজানপুর এলাকায় মানুষকে খুব একটা চলাচল করতে দেখা যায়নি।

দুপুর সাড়ে ১২ টার দিকে বাসাবো থেকে মগবাজার ফ্লাইওভার পর্যন্ত মানুষের চলাচল দেখা যায়নি। খুব অল্প সংখ্যক মানুষ ব্যক্তিগত কাজে বাইরে বের হয়েছেন। তবে রাস্তার মোড়ে মোড়ে রিকশা দেখা গেছে।

গত ১৪ এপ্রিল সকাল ৬ টা থেকে আগামী ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত নতুন বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করা হয়। সব ধরনের অফিস ও পরিবহন চলাচল বন্ধের পাশাপাশি বাজার-মার্কেট, হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করে এই প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

তবে এই সময় সব সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত অফিস এবং আর্থিক প্রতিষ্ঠান বন্ধ রাখতে বলা হলেও স্বাস্থ্যবিধি অনুসরণ করে শিল্প কারখানা চালু রাখার অনুমতি দেওয়া হয়েছে।