বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং, সকাল ৭:১৩
শিরোনাম :
তিন মাসের শিশুর পা মুচড়ে দেওয়া চাচি পলাতক, আটক ৩ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান গৌরনদীতে একসাথে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ

১০ মার্কিন কূটনীতিককে বহিষ্কার করছে রাশিয়া

অনলাইন ডেস্ক  জো বাইডেন সরকারের নিষেধাজ্ঞার জবাবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া।

এ ঘটনায় যুক্তরাষ্ট্রের ১০ কূটনীতিককে বহিষ্কার করা হবে বলে শুক্রবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ঘোষণা দিয়েছেন। খবর আল জাজিরার।

তিনি বলেন, তারা যা করেছে আমরাও সে অনুযায়ী প্রতিক্রিয়া জানাবো। সামগ্রিক বিষয় নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতকে দেশে ডেকে পাঠানোর কথাও জানান ল্যাভরভ।

মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ ও সাইবার হামলার ঘটনায় দায়ী করে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছেন জো বাইডেন। পাশাপাশি বৃহস্পতিবার ওয়াশিংটনে থাকা ১০ কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে।

এর জবাবে শুক্রবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ১০ মার্কিন কূটনীতিককে বহিষ্কারের কথা জানায়।

পাশাপাশি যুক্তরাষ্ট্রের সাবেক ও বর্তমান আটজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এছাড়া রাশিয়ার রাজনীতিতে হস্তক্ষেপ থেকে যুক্তরাষ্ট্রের বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে নিবৃত্ত করার কথাও জানানো হয়।

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যেই রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করলেন বাইডেন।

গত মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন প্রেসিডেন্ট বাইডেন। সে সময় তিনি জানিয়েছেন, জাতীয় স্বার্থ রক্ষায় দৃঢ়ভাবে কাজ করবে তার দেশ।

হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন রুশ সরকারের ঋণ লেনদেনকারী মার্কিন ব্যাংকগুলোর ওপর নিষেধাজ্ঞা বৃদ্ধি, গুপ্তচরবৃত্তির অভিযোগে ১০ কূটনীতিককে বহিষ্কার ও ২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের দায়ে ৩২ জন রুশ নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন।