বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং, দুপুর ১২:০৪
শিরোনাম :
তিন মাসের শিশুর পা মুচড়ে দেওয়া চাচি পলাতক, আটক ৩ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান গৌরনদীতে একসাথে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ

চট্টগ্রামে পুলিশ-শ্রমিক সংঘর্ষ: নিহত ৫

ডেস্ক রিপোর্ট  চট্টগ্রামের বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় গুলিতে ৫ শ্রমিক নিহত হয়েছে। নিহতরা হলেন রনি (২২), আহমেদ রেজা (১৮), শুভ (২৪) ও মো. রাহাত (২২), হাবিবুল্লাহ (১৯)।

এদিকে ঘটনাস্থলে ৪ জন নিহত হলেও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হাবিবুল্লাহ মারা যান।

এরমধ্যে রাহাত কিশোরগঞ্জ জেলার ফালু মিয়ার পুত্র। নিহত বাকি ৪ জনের ঠিকানা এখনো জানা যায়নি। নিহতরা সবাই বিদ্যুৎকেন্দ্রের শ্রমিক ছিলেন। এদিকে নিহতদের খোঁজে হাসপাতালে ভিড় করছেন তাদের স্বজনরা।

শনিবার (১৭ এপ্রিল) সকাল ৮ টা নাগাদ শ্রমিকদের ১২ দফা দাবি আদায়ের জন্য আন্দোলন করলে ‘এস আলম’ কতৃপক্ষ তা আদায়ে অস্বীকৃতি জানালে আন্দোলন করতে থাকে শ্রমিকরা।

পরে পুলিশ আন্দোলন থামানোর চেষ্টা করলে এক পযার্য়ে শ্রমিক-পুলিশ সংঘর্ষ বাধে। এতে পুলিশের এলোপাতাড়ি গুলিতে ঘটনাস্থলে অন্তত ৫ জন নিহত ও শতাধিক আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বাঁশখালী হাসপাতালে নিয়ে আসে।